শিরোনাম
ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন আরকান বা নামাজের ছেফত ছয়টি! দেশের জনগণের দুর্ভোগ কমাতে চাইলে,প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা নিয়োগ দেয়া জরুরি বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই”
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আইনজীবী সহকারী শামীম হত্যার মুল হোতা শাহেদ গ্রেপ্তার

Coder Boss / ৯৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

শিমুল আহমদ প্রতিবেদক ::

Manual8 Ad Code

সিলেটের দক্ষিণ সুরমায় আইনজীবী সহকার ইউনুছ আহমদ শামীম হত্যাকান্ডের প্রধান আসামী শাহেদ আহমদকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

গতকাল ২৯ জুন, সোমবার রাত সাড়ে ৭টায় মৌলভীবাজারের বড়লেখা থানার শাহবাজপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। শাহেদ আহমদ সিলেটের বিয়ানীবাজার উপজেলার কাছাটুলা গ্রামের মনিরুল ইসলামের পুত্র।

এর আগে শুক্রবার (১২ জুন) মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর থেকে আরো ২ আসামীকে গ্রেপ্তার করে র‌্যাব-৯। গ্রেপ্তারকৃতরা হলেন- রুহুল আমিন (৩৫) ও তার স্ত্রী মৌসুমী বেগম (২৩)।

Manual3 Ad Code

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মূলত ভিকটিম ইউনুস আহমদ শামীম (৩৮) মৌসুমী বেগমকে উত্ত্যক্ত করায় এবং অনৈতিক সম্পর্ক স্থাপনের চাপ প্রদান করার প্রতিশোধ হিসাবে মৌসুমী বেগমের স্বামী রুহুল আমীন ও বন্ধু পলাতক আসামী শাহেদ এই হত্যা পরিকল্পনা এবং বাস্তবায়ন করেন।

এই পরিকল্পনার অংশ হিসেবে ১০ জুন আইনজীবী সহকারি ইউনুস আহমদ শামীমকে বিয়ানীবাজার নিজ বাড়িতে ডেকে নেয়। দিনগত রাত অনুমানিক ১টায় শামীমকে হত্যা করে মৃতদেহ বস্তাবন্দী করে দক্ষিণ সুরমায় ফেলে দেয়।

১১ জুন বিকেল ৩টার দিকে নগরীর দক্ষিণ সুরমার ধোপাঘাট এলাকার রাস্তার পাশে সাদা রঙের বস্তাবন্দী এক অজ্ঞাতনামা (৩৮) ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজের মর্গে পাঠায় পুলিশ।

ওইদিন রাতেই দক্ষিণ সুরমা থানায় ছবি এবং ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মরদেহ দেখে শামীমকে সনাক্ত করেন তার স্বজনরা।

Manual3 Ad Code

এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. ইউসুফ আহমদ (৩২) বাদি হয়ে দক্ষিণ সুরমা থানায় অজ্ঞাতনামা আসামী উল্লেখ করে মামলা (০৫(০৬)২০২০) দায়ের করেন। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের তদন্ত থানা পুলিশের পাশাপাশি র‌্যাব-৯ মামলাটির ছায়া তদন্ত শুরু করে ক্লু উদঘাটনে সক্ষম হয়।

নিহত ইউনুছ আহমদ শামীম সিলেটের বালাগঞ্জ উপজেলার ঘরপুর দত্তপুর গ্রামের আব্দুল আলীর ছেলে। সিলেট সিলেট জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী সহকারি ছিলেন।

তথ্য সংগ্রহ
শিমুল আহমদ
দক্ষিণ সুরমা প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code