শিরোনাম
গ্রামীণফোনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ৫% বিলম্ব বকেয়া ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধের দাবি, সংলাপ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জাফলং অবৈধ বালি উত্তোলনের দায়ে জরিমানা আদায়।

Coder Boss / ৯৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২০

Manual7 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি ঃ

Manual8 Ad Code

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জাফলংয়ের ডাউকি নদীতে এ অভিযান পরিচালিত হয়।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিবের নেতৃত্বে ডাউকি নদীর উৎসস্থল জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে শুরু করে নয়াবস্তি, কান্দুবস্তি ও জাফলং ব্রীজের পার্শ্ববর্তী এলাকায় এ অভিযান চলে।

অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আব্দুস সাত্তারকে ৩০হাজার, সেলিম মিয়া ৩০ হাজার, হাসান মিয়া ৩০ হাজার ও মানিক মিয়াকে ৫০ হাজার ও পলাশ মিত্র, বাদশা মিয়া এবং মাসুদ মিয়াকে আরও ৫০ হাজারসহ মোট ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ২টি নৌকা জব্দ করা হয়েছে

Manual1 Ad Code

এ সময় গোয়াইনঘাট সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. নজরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ, সংগ্রাম বিওপির হাবিলদার মো. মোজাম্মেল হোসেনসহ পুলিশ ও বিজিবির সদস্যরা অভিযানে অংশ নেন।

Manual5 Ad Code

এ ব্যাপারে অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব জানান, জাফলংয়ের ইসিএ জোন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন সংবাদ পেয়ে টাস্কফোর্স গঠন করে অভিযান চালানো হয়েছে। অভিযানে বালু ব্যবসার সাথে জড়িত থাকায় চার ব্যক্তির কাছ থেকে এক লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সাথে ২টি নৌকাও জব্দ করা হয়েছে।
অবৈধ বালু উত্তোলন বন্ধে এখন থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানিয়েছেন

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code