শিরোনাম
উখিয়ায় অপহরণের পর নির্যাতন,এপিবিএনের অভিযানে উদ্ধার কুলাউড়ায় সরকারি বীজ বিক্রি,ব্যবসায়ীর কারাদণ্ড অনলাইনে অশোভন আচরণের অভিযোগ: আইনের আশ্রয় ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা খাদি বাজার পেইজের এডমিনের অনিশ্চয়তায় পাঁচ সেতুর কাজ দুর্ভোগে ক্ষুব্ধ পোয়াতে হচ্চে জগন্নাথপুরবাসী দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম সন্ধ্যা নদী রক্ষা ও অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের বড় পদক্ষেপ: বানারীপাড়ায় ২০ লাখ টাকায় বেকু ও পল্টন নিলাম স্থানীয় সরকারের নেতৃত্ব ও শিক্ষাগত যোগ্যতার আইনি বিতর্ক বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শায়েস্তাগঞ্জে নুরপুরে ইউপি মেম্বারের কর্মসূচি প্রকল্পের টাকা আত্মসাত।

Coder Boss / ৮০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২০

Manual5 Ad Code

 

বিশেষ প্রতিনিধি:

Manual5 Ad Code

শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো, আব্দুল হাসিম জারুনের বিরুদ্ধে হতদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) আত্মসাতের অভিযোগ উঠেছে।

জানা যায়, নুরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাসিম জারুন হতদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি‘র প্রকল্পের জন্য ১ লক্ষ ৬৩ হাজার ৮০০ টাকা বরাদ্দ পান। কাজ শেষে রবিবার (৬ জুলাই) প্রত্যেক শ্রমিককে পারিশ্রমিক হিসেবে ৭হাজার ৮০০ টাকা শায়েস্তাগঞ্জ সোনালী ব্যাংক থেকে বুঝিয়ে দিবে। কিন্তু সকল শ্রমিক উপস্থিত হলে আব্দুল হাসিম জারুন ৭হাজার ৮০০ টাকার না দিয়ে ৬ জনকে ৪ হাজার টাকা করে মোট ২৪ হাজার ও ১৫ জনকে ৩ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা দিয়ে বাকি চুরানব্বই হাজার আটশত টাকা আত্বসাত করেন। এসময় ভিক্ষুব্ধ শ্রমিকরা না মানায় শুরু হয় হট্টগুল।

Manual2 Ad Code

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ উপজেলার ইউএনও সুমী আক্তার ও ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে যান। এসময় মেম্বার জারুন ইউএনও’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানায় হতদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)’র প্রকল্পের শ্রমিক আমেনা খাতুন বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।

Manual4 Ad Code

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমি আক্তার অভিযোগের সতত্যা নিশ্চিত করে বলেন, সরকারি টাকা আত্বসাত করে কেউ বাচতে পারবে না। আমি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে ইউপি মেম্বার পালিয়ে যায়। উনার বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেন জানান, আমরা এ বিষয়ে শুনেছি এখনো মামলা করা হয়নি, মামলা হলে আমরা ব্যবস্থা নিব।

উল্লেখ্য, ভিজিডি ও ত্রাণের চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও আত্মসাতের অভিযোগে নূরপুর ইউপি চেয়ারম্যান মো. মুখলিছ মিয়াকে ১২ মে স্থানীয় সরকার মন্ত্রণালয় সাময়িক বরখাস্ত করে।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code