শিরোনাম
গ্রামীণফোনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ৫% বিলম্ব বকেয়া ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধের দাবি, সংলাপ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:২২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বড়লেখায় পলিথিন নিয়ে সংঘর্ষ মামলার ফলোআপ প্রধান আসামি সাইদুল। জেলহাজতে

Coder Boss / ৬৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

Manual8 Ad Code

 

এম. এম আতিকুর রহমান ঃ

Manual1 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় পলিথিন আটকের জেরে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় পক্ষে-বিপক্ষে তিনটি মামলা দায়ের হয়। এর মধ্যে দুটি মামলার প্রধান আসামি ব্যবসায়ী সাইদুল ইসলামকে পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। গতরাত (৮জুলাই) দশটার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

Manual8 Ad Code

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্র জানায়, পলিথিন আটকের জের ধরে গত ০২ জুলাই সকালে বড়লেখা পৌরশহরের উত্তর চৌমুহনী এলাকায় দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় আহত শামীম আহমদ বাদী হয়ে ১৮ জনের ও জসিম উদ্দিন বাদী হয়ে ১৫ জনকে আসামি করে থানায় পৃথক দুটি মামলা করেন।
অপরপক্ষে সেলিম আহমদ বাদী হয়ে আওয়ামী লীগ নেতা পৌর কাউন্সিলর আব্দুল মালিক জুনুকে প্রধান আসামি করে ২৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
দুটি মামলায় বড়লেখার শাহজালাল শপিং সিটির মালিক সাইদুল ইসলামকে প্রধান আসামি করা হয়। মামলার পরই পুলিশ ৩জনকে গ্রেফতার করে। পরে আদালতের মাধ্যমে আবুল ও নয়ন নামের দু’জন জামিনে মুক্তি পায়।
মামলার পর থেকেই সাইদুল ইসলাম আত্মগোপনে ছিলেন।পুলিশ তাকে গ্রেফতারের জন্য বিভিন্নস্থানে অভিযান চালায়। গোপন সংবাদ পায় পুলিশ, প্রধান আসামি সাইদুল ইসলাম হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় অবস্থান করেছেন। পরে গতরাতে অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) গোলাম দস্তগির ও বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. ইয়াছিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো.ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষের ঘটনায় থানায় দায়ের করা দুটি মামলার প্রধান আসামি সাইদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হলে তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদেরকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code