শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তালায় মৎস্য ঘর থেকে এক কৃষকের মৃতদেহ উদ্ধার

Coder Boss / ৮২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২০

Manual2 Ad Code

 

শেখ অাবুমুছা তালা সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

Manual8 Ad Code

সাতক্ষীরার তালায় মৎস্য ঘর থেকে রাশেদুল ইসলাম সরদার (৪০) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার সরুলিয়া ইউনিয়নের তৈলকুপি গ্রামের মৃত মিরাজ উদ্দীন সরদারের ছেলে। রবিবার (১২ মে) দুপুরে তৈলকুপি গ্রামের একটি মৎস্য ঘের থেকে তার মরদেহ উদ্ধার করে পাটকেলঘাটা থানা পুলিশ।

Manual7 Ad Code

নিহতের স্বজনরা জানান, শনিবার রাতে রাশেদুল তার বাড়ির পাশে তৈলকুপি গ্রামের ডুরির বিলে তার সবজি ও মৎস্য খামারে যান। রবিবার সকালে তিনি বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখঁজি শুরু করেন।
একপর্যায়ে দুপুরে স্থানীয় কৃষকরা তার রক্তাক্ত মরদেহ ডুরির বিলে একটি মৎস্য ঘেরে পড়ে থাকতে দেখে প্রথমে তার পরিবারের লোকজনকে খবর দেন। পরে তার পরিবারের লোকজন তাকে দেখার পর পুলিশে খবর দেন। এরপর পুলিশ গিয়ে তার লাশটি উদ্ধার করেন।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নিহতের শরীরে কয়েকটি স্থানে ছোট ছোট আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার আসল তথ্য জানা যাবে। তবে, হত্যার রহস্য উদঘাটনে পুলিশ ইতিমধ্যে মাঠে নেমেছেন বলে জানান তিনি।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code