শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মুজিববর্ষে বনমন্ত্রীকে নিয়ে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Coder Boss / ৮১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

Manual3 Ad Code

 

এম. এম আতিকুর রহমান ঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকীতে ‘মুজিববর্ষ’ উপলক্ষে সারাদেশে এক কোটি নানান জাতের বৃক্ষের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন‌ বঙ্গবন্ধু কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ ১৬ জুলাই বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে দশটায় গণভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকীতে মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মৌলভীবাজার -০১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়াও মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান এনডিসি সহ উর্ধতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেঁতুল, ছাতিয়ান ও চালতা প্রজাতির বৃক্ষের চারা রোপণ করার মধ্য দিয়ে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপরই প্রতিটি জেলা ও উপজেলায় স্বাস্থ্য বিধি মেনে নূন্যতম একটি করে বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষের চারা রোপণের মাধ্যমে উক্ত কর্মসূচি বাস্তবায়ন কার্যক্রম শুরু করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় হতে নির্দেশনা প্রদান করা হয়েছে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে মুজিববর্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দেশের ৪৯২ টি উপজেলার প্রতিটিতে ইতোমধ্যে ২০,৩২৫ টি করে নানান প্রজাতির বনজ, ঔষধি ও ফলদ বৃক্ষের চারা বিতরণ ও রোপণ কার্যক্রম শুরু হয়েছে।

Manual3 Ad Code


এ উপলক্ষে বনমন্ত্রীর নিজ এলাকা বড়লেখায়ও বৃক্ষরোপণের কর্মসূচী শুরু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শামীম আল ইমরানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, বড়লেখা থানা অফিসার ইনচার্জ ইয়াসিনুল হক প্রমুখ।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code