শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বানিয়াচংয়ে প্রতিবেশীর ধাক্কা ও কিল-ঘুষিতে বৃদ্ধা মহিলার মৃত্যু

Coder Boss / ১১৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২০

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

তাওহীদ হাসান, বিশেষ প্রতিনিধিঃ

Manual3 Ad Code

হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রতিবেশীর ধাক্কা ও কিল-ঘুষির আঘাতে কমলা বিবি(৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে। সে দেশমূখ্য পাড়া‘র মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, বুধবার(২২জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলার দেশমূখ্য পাড়ায় নিহত বৃদ্ধার বাড়ির নৌকা ঘাটে নৌকা বাধাকে কেন্দ্র করে প্রতিবেশি মোঃ লুকু গংদের সাথে তাহার পুত্রবধূ জমিলা খাতুন(৩৫) তর্ক-বিতর্কে লিপ্ত হন।

এক পর্যায়ে লুকু মিয়াসহ তাহার পক্ষের লোক উজ্জ্বল ও কদ্দুস মিয়া জমিলা খাতুনকে মারপিট করে আহত করে। এ সময় কমলা বিবি পুত্রবধূকে রক্ষায় এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাকে ধাক্কা মেরে মাঠিতে ফেলে দিয়ে কিল-ঘুষি মারতে থাকে।
এতে করে কমলা বিবি অজ্ঞান হয়ে পড়েন। পরবর্তীতে বানিয়াচং স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
অভিযোগ পেয়ে বানিয়াচং থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে।

এ ব্যাপারে নিহতের পুত্র এনায়েত হোসেন জানান, আমার প্রতিবেশি লুকু মিয়া ও তার লোকজন চুরি ও মাদক বিক্রির সাথে জড়িত। তাহারা অত্যন্ত খারাপ লোক। এরা সবাই মিলে পরিকল্পিতভাবে আমার মা‘কে হত্যা করেছে।আমি এর সঠিক বিচার চাই।

Manual1 Ad Code

এ ব্যাপারে বানিয়াচং থানা ইনচার্য এমরান হোসেন বলেন, মৃত্যুর সঠিক কারন জানতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে এখনও কোন মামলা দায়ের হয় নাই

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code