শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানিয়াচংয়ে পৃথক ঘটনায় একদিনে ৩খুন

Coder Boss / ৮৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

Manual7 Ad Code

 

তাওহীদ হাসান, বিশেষ প্রতিনিধিঃ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পৃথক তিনটি ঘটনায় একদিনে ৩টি খুনের ঘটনা ঘটেছে।
খুনীরা ধরাছোয়ার বাইরে। ঘটনা ৩টি ঘটেছে গতকাল ২২জুলাই বুধবার।

Manual2 Ad Code

প্রথম ঘটনায় প্রতিবেশিদের ধাক্কা ও কিল-ঘুষিতে মারা যান বৃদ্ধা মহিলা কমলা বিবি(৫৫)।
দ্বিতীয় ঘটনায় আততায়ীর হামলায় মারা যান ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কামাল মিয়া(৩৫)
তৃতীয় ঘটনায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন বড় ভাই আলী আকবর(৩৫)।

প্রথম খুনের ঘটনাটি ঘটেছে ৩নং ইউনিয়নের দেশমূখ্য পাড়ায় সকাল সাড়ে ১১টায়। নৌকা ঘাটে নৌকা বাধার ঘটনায় তর্ক-বিতর্কের কারনে নিহতের পুত্রবধূ জমিলা খাতুনকে প্রতিবেশি লুকু মিয়া ও তার লোকজন মারপিট করে আহত করে। এ সময় পুত্রবধূকে বাচাতে গিয়ে লুকু মিয়া ও তার লোকজন কমলা বিবিকে ধাক্কা দিয়ে ফেলে কিল-ঘুষি মারতে মারতে অজ্ঞান করে ফেলে।

Manual8 Ad Code

আহত অবস্থায় উদ্ধার করে বানিয়াচং স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহতের পরিবারের অভিযোগ পেয়ে বানিয়াচং থানা পুলিশ লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্ত সম্পন্ন করেছে।
এবং রাতেই লাশের জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।

এ ঘটনায় কোন মামলা দায়ের করা না হলেও , অভিযুক্ত কাউকে আটক করা হয় নাই।

দ্বিতীয় খুনের ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা ৬টায় উপজেলার ৭নং বউইউড়ি ইউনিয়নের শিবগঞ্জ বাজার হাসপাতালের পাশে।

Manual5 Ad Code

নিহত কামল মিয়া ঐ ইউনিয়নের হলদারপুর গ্রামের আব্দুল মন্নাফের পুত্র।তিনি ইউনিয়ন আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক ছিলেন।
এলাকাবাসী জানান নিহত কামাল মিয়া বুধবার দুপুরে বাড়ি থেকে বের হয়েছিলেন পার্শ্ববর্তী নবীগঞ্জ উপজেলার এক আথ্মীয়র জানাজার নামায পড়তে।
সন্ধ্যা ৬টায় বাড়িতে ফেরার পথে পূর্ব থেকে ওৎপেতে থাকা একই এলাকার উসমান গনির পুত্র সাইফুল ও তার লোকজন কামাল মিয়াকে রামদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জহম করে পালিয়ে যায়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে রাত সাড়ে ১১টায় কামাল মিয়া মারা যান।

এ ঘটনায় কোন মামলা দায়ের করা হয় নাই। এবং কোন আসামী ও গ্রেফতার করা হয় নাই।

তৃতীয় খুনের ঘটনাটি ঘটেছে বুধবার রাত ১০টায় উপজেলার ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের বড়বাজার শহীদ মিনার এলাকায়।
নিহত আলী আকবর ঐ ইউনিয়নের চতুরঙ্গরায়ের পাড়ার ইউনুস মিয়ার পুত্র।

এলাকাবাসী জানান,প্রতিদিনের ন্যায় মানসিক ভারসাম্যহীন ছোট ভাই আলী নেওয়াজকে খুজতে বের হয় বড় ভাই আলী আকবর।

অন্যান্য দিনের মত বাড়িতে যাওয়ার কথা বলতেই তর্ক বেধে যায় দুই ভাইয়ের মধ্যে। এক পর্যায়ে ছোট ভাই আলী নেওয়াজ ক্ষিপ্ত হয়ে বড় ভাই আলী আকবরকে ছুড়িবিদ্ধ করে পালিয়ে যায়।

Manual1 Ad Code

খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ আলী আকবরকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরন করে। পথিমধ্যেই রাত সাড়ে ১২টায় আলী আকবর মারা যান।

এ ঘটনায়ও ঐ পাগল পলাতক রয়েছে।

এ ব্যাপারে বানিয়াচং থানা ইনচার্য এমরান হোসেন সঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনা তিনটির ব্যাপারে এখন পর্যন্ত কোন মামলা হয় নাই। অভিযুক্তদের আটক করতে থানা পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code