শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দক্ষিণ সুরমা মোগলাবাজারে দু’পক্ষের সংঘর্ষে প্রাণ গেল যুবকের :আটক ১

Coder Boss / ৭২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

Manual6 Ad Code

 

দক্ষিণ সুরমা প্রতিনিধি:

দক্ষিণ সুরমা উপজেলার ইউনিয়নের সুনাপুর গ্রামে বৃহস্পতিবার দুপুরে পূর্ব শত্রæতার জের ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে রাহিত মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। নিহত রাহিত একই গ্রামের ফজলু মিয়ার পুত্র।

এ ঘটনায় একই গ্রামের চান মিয়ার পুত্র আতিক মিয়াকে মোগলাবাজার থানা পুলিশ আটক করেছে। জানা যায়, গত ৬ রমজানে সুনাপুর গ্রামে ফজলু মিয়ার পক্ষের লোকজন ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে একই গ্রামের চান মিয়ার পুত্র তুলা মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করে।

Manual8 Ad Code

দীর্ঘ কয়েক সপ্তাহ তুলা মিয়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়। এই ঘটনায় তুলা মিয়ার পক্ষ থেকে ফজলু মিয়ার পক্ষের লোকজনকে আসামী করে মোগলাবাজার থানায় মামলা দায়ের করা হয়। মামলায় ফজলু মিয়া আটক হয়।

এই বিষয়কে কেন্দ্র করে বৃহস্পতিবার ফজলু মিয়ার লোকজন তুলা মিয়ার লোকজনের উপর হুমকি ধমকি দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে ফজলু মিয়ার ছেলে রাহিত মিয়া গুরুতর আহত অবস্থায় নৌকাযোগে মোগলাবাজার আনার পথে তার মৃত্যু হয়।

Manual3 Ad Code

খবর পেয়ে মোগলাবাজার থানার ওসি ছাহাবুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। পরে তার লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

Manual6 Ad Code

এ রিপোর্ট লেখা পর্যন্ত রাহিতের লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলচে বলে পুলিশ জানিয়েছে।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code