শিরোনাম
অনলাইনে অশোভন আচরণের অভিযোগ: আইনের আশ্রয় ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা খাদি বাজার পেইজের এডমিনের অনিশ্চয়তায় পাঁচ সেতুর কাজ দুর্ভোগে ক্ষুব্ধ পোয়াতে হচ্চে জগন্নাথপুরবাসী দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম সন্ধ্যা নদী রক্ষা ও অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের বড় পদক্ষেপ: বানারীপাড়ায় ২০ লাখ টাকায় বেকু ও পল্টন নিলাম স্থানীয় সরকারের নেতৃত্ব ও শিক্ষাগত যোগ্যতার আইনি বিতর্ক বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে তাড়াইলে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

গোলাপগঞ্জে সাংবাদিক হত্যাচেষ্টা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

Coder Boss / ৭৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২০

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

গোলাপগঞ্জ সংবাদদাতা:

Manual1 Ad Code

সিলেটের গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের সভাপতি ও এনটিভি ইউরোপের গোলাপগঞ্জ প্রতিনিধি মাহবুবুর রহমান চৌধুরীকে হত্যাচেষ্টা মামলায় সাজাপ্রাপ্ত অন্যতম আসামী সায়ন আহমদকে শুক্রবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। সায়ন আহমদ পৌরসভার রণকেলী নয়াগ্রামের মৃত মজন আলীর বড় ছেলে। সে দেড় বছর থেকে সাজা পরোয়ানা মাথায় নিয়ে পলাতক ছিলো।

গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তীতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছে। মামলা নং জিআর ৩০/২০১৬। মামলার অপর ৫ আসামী জেল খেটে আপীলে জামিন পেয়েছে। এর মধ্যে একজন আসামি বিদেশে পালালেও অন্যতম আসামী সায়ন সাজাপ্রাপ্ত হয়েও আদালতের রায়কে অবজ্ঞা করে জামিন কিংবা আপিল আবেদন না করেই পলাতক ছিলো।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরী জানান বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী সায়নকে গ্রেফতার করা হয়েছে।

জানাগেছে, ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারী সংবাদ প্রকাশের জের ধরে সন্ত্রাসীরা সাংবাদিক মাহবুবের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে ও বাম হাতের হাড় ভেঙ্গে ফেলে।

Manual5 Ad Code

এই ঘটনায় ২০১৬ সালের ১৭ ফ্রেবুয়ারী সাংবাদিক মাহবুব বাদী হয়ে আসামী সায়ন তার ভাই দিদার ও মঞ্জুর সহ ৬জনের নাম উল্লেখ করে গোলাপগঞ্জ মডেল থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় চার্জশীট আদালতে গৃহীত হওয়ার পর ২০১৯ সালের ২৮ জানুয়ারী সোমবার দুপুর ২টায় শুনানী শেষে সিলেটের বিচারিক ১ম আদালত বিচারক মো: হারুনুর রশীদ রায় ঘোষনা করেন। রায়ে আদালত উল্লেখ করেন আসামীদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রধান আসামী দিদারুল আলম দিদারকে দন্ডবিধির ৩২৫ ধারা মোতাবেক ২বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদন্ড দন্ডিত করা হয়।

এছাড়াও আসামী সায়েন আহমদ, মঞ্জুর আহমদ সহ ৫ আসামীকে দন্ডবিধির ৩২৩ ধারা মোতাবেক প্রত্যেককে ১বছরের বিনাশ্রম কারাদন্ড এবং দন্ডবিধির ৩৪১ ধারায় সকল আসামীকে ৫শত টাকা করে অর্থদন্ড অনাদায়ে ৫দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code