শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বরিশালের বানারীপাড়ায় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে ৭ দুর্বৃত্তকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

Coder Boss / ৮১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২০

Manual1 Ad Code

জাকির হোসেন, বরিশাল  প্রতিনিধিঃ

বরিশালের বানারীপাড়ার
বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া বাজার সংলগ্ন গ্রামীণ ফোনের টাওয়ারে চুরির প্রস্তুতিকালে ৭ দুর্বৃত্তকে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে আটক করে পুলিশে দিয়েছে জনতা। এসময় তাদের কাছ থেকে টাওয়ারের বিভিন্ন
যন্ত্রাংশ,চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও দুটি ট্রলার উদ্ধার করা হয়। তবে

পুলিশ দাবি করছে তারা চুরি নয় মরিচবুনিয়া ও চৌমোহনা বাজারে ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিলো। উপজেলার বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত জানান মঙ্গলবার রাত ১২টার দিকে ৮ দুর্বৃত্ত দুটি ট্রলার যোগে এসে মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় ও বাজার সংলগ্ন গ্রামীণ ফোনের টাওয়ারে চুরি করার প্রস্তুতি নেয়।

Manual7 Ad Code

এসময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে মুঠোফোনে তাকে জানালে ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সহ লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে টাওয়ারের বিভিন্ন যন্ত্রাংশ, চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও দুটি ট্রলার সহ ৭ দুর্বৃত্তকে আটক করেন। তবে এসময় নাজিরপুর উপজেলার পশ্চিম বাইনারী গ্রামের কবির গাজী নামের এক দৃর্বৃত্ত পালিয়ে যেতে সক্ষম হয়। পরে থানায় খবর দেওয়া হলে ইন্সপেক্টর (তদন্ত) জাফর আহম্মেদ পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসেন।

আটককৃতরা হলেন পিরোজপুরের
স্বরূপকাঠি উপজেলার বালীহারি গ্রামের হিরু,বলদিয়া কাটাখালি গ্রামের,
ইয়াসিন হাওলাদার,উলিবুনিয়া গ্রামের ইয়াছিন বাহাদুর,নাজিরপুর উপজেলার বাইনারী গ্রামের সহিদুল ইসলাম,পশ্চিম বাইনারী গ্রামের লিটন শেখ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতী গ্রামের শাহিন শেখ ও তাওহীদুল ইসলাম। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে। কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানাও রয়েছে বলে জানা গেছে।

Manual6 Ad Code

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) জাফর আহম্মেদ জানান বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া ও চৌমোহনা বাজারে ডাকাতির প্রস্তুতি কালে জনতার সহায়তায় তাদের আটক করা হয়েছে।

Manual1 Ad Code

এ ব্যপারে বুধবার সকালে থানায় ডাকাতির প্রস্তুতির মামলা দায়েরের পর তাদেরকে বরিশালে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code