শিরোনাম
রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা ভূতের দেশের গল্প, (পর্ব এক ) আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা সরকার অগোছালো কাজ করেই যাচ্ছে, বিরোধী দল ঘুমে আচ্ছন্ন, সফলতা আসেনি জুলাই যোদ্ধাদের
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বরিশালের বানারীপাড়ায় বাল্যবিয়ে, মোবাইল কোর্টে জরিমানা, কথিত কাজি মিজান দৌড়ে পলায়ন

Coder Boss / ৬৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২০

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

বরিশাল প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় বাল্যবিয়ের ঘটনায় মোবাইল কোর্টে বর কনেকে ১০ হাজার টাকা জরিমানা করেছে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল সাদীদ। মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনী পড়ুয়া মেয়ের বিয়ে দেয়ার সময় বানারীপাড়া থানা পুলিশ বিবাহ স্থান হতে বর ও কনেকে আটক করে।

Manual4 Ad Code

ঘটনাটি ঘটে বানারীপাড়া থানার চাখার ইউনিয়নের বড় বৈৎসর গ্রামে। বড় বৈৎসর গ্রামের সবেদ মিয়ার নাতি, খোকন রাজ মিস্ত্রির মেয়ে চাখার ওয়াজেদিয়া মেমোরিয়াল স্কুলের ৭ম শ্রেনী পড়ুয়া বিথির সাথে জম্বদ্বীপের মুন্নার সাথে মলুহার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ কথিত কাজি মিজানুর রহমান রেজিস্ট্রি বিয়ে করান।

Manual5 Ad Code

৪ নং ওয়ার্ড মেম্বর মেজবা উদ্দিন সোহেল বাল্য বিয়ের ঘটনা শুনে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল সাদীদকে অবহিত করলে তিনি ঘটনা স্থল থেকে অপ্রাপ্ত বয়স্ক মেয়ে ও বরকে এএস আই ওয়ালিউল্লাহ নেতৃত্বে আটক করে নিয়ে আসেন। ইউ এন ও মহোদয় মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে দশ হাজার জরিমানা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিবাহস্থল হতে কথিত কাজি মিজানুর রহমান পালিয়ে যান। চাখার ইউনিয়নের কাজি জনাব হাসান কবির অথচ এই বাল্যবিবাহটি করিয়েছেন মলুহার মাদ্রাসার বির্তর্কিত অধ্যক্ষ মিজানুর রহমান।

চাখার ইউনিয়নের কাজি হাসান কবির বলেন মিজানুর রহমান কোন কাজি নয়। তার বংশে ও কোন কাজি নেই। তিনি বিভিন্ন সময় বিভিন্ন অনিয়মে বিবাহ দিয়ে থাকেন। অথচ চাখার ইউনিয়নের কাজি আমি। তিনি যে বিয়ে পড়ান তা অবৈধ। তার বিয়ের বালাম কোথায় জানতে চাইলে তিনি বলেন আমার বালাম আমার কাছে। তাহলে প্রশ্ন মিজানুর রহমান কাজি না হয়ে ও যে বিয়ে পড়ান সেই সরকারী বালাম কোথা হতে পান। নাকি তিনি জালিয়াতির মাধ্যমে সরকারকে ফাকি দিয়ে এই বিবাহ দিয়ে থাকেন।

Manual2 Ad Code

মলুহার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান বিগত দিনে ও নারী কেলেঙ্কারীতে নিজ মাদ্রাসা হতে তিন বছর সাসপেন্ড ছিলেন। এ বিষয়ে কথিত কাজি মিজানুর রহমানের ফোন নাম্বারে একাধিকভার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code