শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ধর্মপাশায় অবৈধভাবে জলমহাল দখল

Coder Boss / ৪৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

Manual4 Ad Code

 

লিপু মজুমদার ধর্মপাশা প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কেউটি জলমহালটি অবৈধভাবে স্থানীয় একটি মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের লোকজন দখল করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার হাবিবপুর মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ইসলাম উদ্দিন এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনওর) কাছে লিখিতভাবে অভিযোগ করেছেন।

Manual6 Ad Code

ইউএনওর কাছে দেওয়া লিখিত অভিযোগ ও সংশ্লিষ্ঠদের সঙ্গে কথা বলে জানা গেছে,উপজেলার কেউটি জলমহালটি উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনাধীন। এটির আয়তন ১৮একর ৩৪শতক। জলমহালটি এখনো ইজারাবিহীন অবস্থায় রয়েছে। এটি ১৪২৭বঙ্গাব্দ থেকে ১৪২৯বঙ্গাব্দ পর্যন্ত তিন বছর মেয়াদে ইজারা পাওয়ার জন্য ১৪২৬ বঙ্গাব্দের শেষের দিকে উপজেলার কেউটি জলমহালটির তীরবর্তী হিসেবে হাবিবপুর মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে ইউএনওর কাছে আবেদন করা হয়।

Manual1 Ad Code

কিন্ত আইন কানুনের কোনোরকম তোয়াক্কা না করে উপজেলার দক্ষিণ সলপ মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সৈয়দ সবুজ মিয়া ৮/১০জন লোক নিয়ে গত রোববার সন্ধ্যা সাতটার দিকে কেউটি জলমহালটিতে যান। এ সময় তাঁরা সেখানে ওই জলমহালটির বিভিন্ন স্থানে কয়েকটি বাঁশ কুুপে দেন। এর পর থেকে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে ওই জলমহালটিতে মাছ ধরতে আসা জেলেদেরকে সেখানে মাছ ধরতে তারা বাঁধা দিচ্ছেন। এতে করে জেলেরা তাঁদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

Manual8 Ad Code

হাবিবপুর মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ইসলাম উদ্দিন বলেন,বেআইনি ভাবে দক্ষিণ সলপ মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি সৈয়দ সবুজ মিয়া তার লোকজন নিয়ে এই জলমহালটির বিভিন্ন স্থানে কেয়কটি বাঁশ পুতে দিয়ে এটি দখলে নিয়েছেন।এ ঘটনায় ইউএনও স্যারের কাছে আমি লিখিত অভিযোগ করেছি।

Manual5 Ad Code

দক্ষিণ সলপ মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সৈয়দ সবুজ মিয়া তাঁর বিরুদ্ধে জলমহাল দখলের অভিযোগটি অস্বীকার করেছেন। তিনি বলেন,আমরা কেউটি বিলে কোনো বাঁশ কুপে দিইনি। কেউটি জলমহালটির পাশাপাশি জালধরা নামক একটি জলমহাল আছে। এটি আমরা ইজারা নিয়েছি। সেখানে আমরা বাঁশ কুপেছি। আমাদের জলমহালটিতে নিষিদ্ধ মশারী জাল দিয়ে স্থানীয় জেলেরা মাছ ধরতে আসলে আমরা এতে বাধা দিচ্ছি। তবে কারও জাল নিইনি। এতে দোষের কিছু নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মুনতাসির হাসান বণেন , এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ আমি পেয়েছি।ঘটনাটি তদন্ত করে এ ব্যাপারে প্রজনীয় ব্যবস্থা নেওয়া হবে।#
০৬.০৮.২০২০


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code