শিরোনাম
নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ “ঘুষ না দেওয়ায় ফেরত যাওয়া শ্রান্তি বিনোদন ভাতা বিল, নিতে হলো ঘুষ দিয়েই” সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন চাঁদা না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, শোলাকিয়ায় উত্তেজনা আমার নীতি -আদর্শ, কোন রাজনৈতিক দল বা গুষ্ঠির কাছে আজও বিকি করিনি, নষ্ট করিনি আমার চরিত্র তাড়াইলে হামলা-হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি ছাতকে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ: অভিযুক্ত কাইফে আহমদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ডিজিটাল ফিউচার মিডিয়ার উদ্যোগ ঢাকায় নাঙ্গলকোটবাসীর মিলনমেলা ও গুণীজন সম্মাননা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

গোলাপগঞ্জে জমি সংক্রান্ত জেরে প্রতিপক্ষের হামলায় মহিলা সহ আহত ৩

Coder Boss / ৮১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২০

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি

সিলেটের গোলাপগঞ্জে জমি সংক্রান্ত জেরে প্রতিপক্ষের হামলায় ২ মহিলা সহ ৩জন আহত হয়েছেন।

শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের পশ্চিম বারকোট এ ঘটনাটি ঘটে।

হামলার ঘটনায় আহতরা হলেন বারকোট গ্রামের আব্দুল বারিকের স্ত্রী রিতা বেগম (৫০), বারিক আলীর ভাতিজি রুমা বেগম (৩০) ও ভাতিজা জাহাঙ্গীর আলম (২২)।।

এ ঘটনায় বিকেলে গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আব্দুল বারিক।

Manual2 Ad Code

অভিযোগে পশ্চিম বারকোট গ্রামের ওজু রহমানের পুত্র মাছুম আহমদ (৪০), সুমন আহমদ (৩০), আপ্তাব আলীর পুত্র আবু তাহের (৪০), মৃত মছব আলীর পুত্র শাহান আহমদ (৩০), মৃত ফরিজ আলীর পুত্র লুৎফুর রহমান লুতু (৫০) মৃত মনির আলীর পুত্র দুদু মিয়া (৫৫) সহ আরো ৫/৬ জনকে অভিযুক্ত করা হয়।

Manual4 Ad Code

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বারকোট গ্রামের আব্দুল বারিকের সাথে একই গ্রামের ওজু রহমানের পুত্র মাছুম আহমদ ও সুমন আহমদ গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শুক্রবার (৭আগস্ট) দুপুরে মাছুম আহমদ ও সুমন আহমদ গংরা আব্দুল বারিকের বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় তাদের হামলায় আব্দুল বারিকের স্ত্রী রিতা বেগম, ভাতিজা জাহাঙ্গীর আলম ও ভাতিজি রুমা বেগম আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়। আহতদের তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়।

এ ব্যাপারে ভুক্তভোগী আব্দুল বারিক বলেন, আমি একি গ্রামের প্রবাসী ছমির উদ্দিন ও নুর উদ্দিনের জমিতে বর্গা চাষ করি। এতে বিবাদীগণ বিভিন্ন সময় আমায় ভয়ভীতি প্রদর্শন করতো। আমি স্থানীয় ইউপি সদস্য সহ মুরব্বিদের অবগত করে সমস্যা সমাধানের চেষ্টা করে ব্যার্থ হই। শুক্রবার জুমার নামাজে ছিলাম। এই সুযোগে মাছুম আহমদ ও সুমন আহমদ গংরা বাড়িতে এসে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে আমার স্ত্রী ভাতিজা ও ভাতিজিকে আহত করে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার এস আই আশিস তালুকদার অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগটির তদন্তের দায়িত্ব আমি পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code