শিরোনাম
রাতের আঁধারে সরকারি গাছ উধাও, ৬টি গাছ কেটে বিক্রির অভিযোগ চেয়ারম্যান মন্নাফের বিরুদ্ধে জগন্নাথপুরে পরিবার পরিকল্পনা কর্মকর্তা  কর্মস্থলে অনুপস্থিতি নিয়ে ক্ষোভ, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ *কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে নারীর অনশন, আত্মহত্যার হুমকি তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ তাড়াইলে যুবকের আত্মহত্যা, চিরকুটে প্রেমিকা ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা চিকিৎসা সেবা ও সফল নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পদক পাচ্ছেন ডাঃ ইভা হামিদ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন এক মহিয়সী নারী……. শাহে আলম (এম পি)

Coder Boss / ৪৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২০

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

জাকির হোসেন, বরিশাল প্রতিনিধি

Manual1 Ad Code

বরিশাল-২(বানারীপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম বলেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন এক মহিয়সী নারী।

Manual5 Ad Code

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিতে তিনি নানাভাবে অনুপ্রেরণা দিয়েছেন। স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে স্বামীর পাশে থেকে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। ফলে বঙ্গবন্ধুর পাশে ত্যাগী ও মহিয়সী এক নারী হিসেবে তার নামটিও সমুজ্জল হয়ে থাকবে ইতিহাসের পাতায়।

৮ আগস্ট শনিবার সকাল ১০টায় বরিশালের বানারীপাড়ায় উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্ম দিন উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা এ সসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সহ সভাপতি এ্যাড. মাহমুদ হোসেন মাখন, সদস্য ডা. খোরশেদ আলম সেলিম, সাংগাঠনিক সম্পাদক জিয়াউল হক মিন্টু, দপ্তর সম্পাদক আশরাফুল হক সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মু. মুন্তাকিম লস্কর কায়েস,সুমম রায় সুমন,পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল,সম্পাদক সজল চৌধুরী প্রমুখ। পরে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং তার পরিবারের শাহাদাৎবরণকারীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এদিকে বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্ম দিন উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. শাহে আলম।বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন এক মহিয়সী নারী....... শাহে আলম (এম পি)

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা প্রমুখ । এসময় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।উক্ত বিতরণ অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রাণী সেন উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code