শিরোনাম
কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

৪নং খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বরাবরে স্মারকলিপি প্রদান করেছে নবজাগরণ স্বেচ্ছা সেবা ফাউন্ডেশন

Coder Boss / ৮০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২০

Manual8 Ad Code

আলমগীর হোসেন শাহপরাণ প্রতিনিধি

মেজরটিলা বাজারের পাবলিক টয়লেট ও যাত্রী ছাউনী যথাযথ ব্যবহারের উপযুক্ত করার দাবিতে নবজাগরণ স্বেচ্ছা সেবা ফাউন্ডেশনের স্মারকলিপি প্রদান

সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের অন্যতম প্রাণকেন্দ্র ইসলামপুর মেজরটিলা বাজারে পাবলিক টয়লেট ও যাত্রী ছাউনী যথাযথ ব্যবহারের উপযুক্ত করার দাবিতে ও টয়লেটের পাশে ফলের দোকান উচ্ছেদ করার দাবিতে ৪নং খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বরাবরে স্মারকলিপি প্রদান করেছে নবজাগরণ স্বেচ্ছা সেবা ফাউন্ডেশন।

Manual8 Ad Code

আজ সোমবার (১০ আগষ্ট) খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান এডভোকেট মো. আফছর আহমদ বরাবরে এ স্মারকলিপি প্রদান করা হয়।

Manual7 Ad Code

আবেদনে উলে­খ করা হয়, জনগণের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে চেয়ারম্যান আফছর আহমদ ইসলামপুর বাজারে পাবলিক টয়লেট ও যাত্রী ছাউনী স্থাপন করেন। যার ফলে স্থানীয়দের দুর্দশা অনেকাংশে লাগব হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, বর্তমানে ওই পাবলিক টয়লেট ও যাত্রী ছাউনি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। টয়লেটের সামনে কয়েকটি ফলের দোকান বসিয়ে তারা তাদের গোদাম হিসেবে ব্যবহার করে আসছে। প্রতিদিন তাদের ব্যবহৃত আবর্জনা দিয়ে যাত্রী ছাউনী ও পাবলিক টয়লেট ভরে রেখেছে। যার ফলে এখন আর পাবলিক টয়লেট ও যাত্রী ছাউনী সঠিকভাবে ব্যবহার করা যাচ্ছে না।

Manual1 Ad Code

এছাড়াও ফুটপাত দখল করে কয়েকটি ফলের দোকান, ভাসমান হকাররা ব্যবসা পরিচালনা করছে। এ ব্যাপারে ইউনিয়নের পরিষদের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করার জোর দাবি জানান নবজাগরণ স্বেচ্ছা সেবা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন নবজাগরণ স্বেচ্ছা সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ রাসেল, সাধারণ সম্পাদক রমজান আহমদ সাকিল, ফুজায়েল আহমদ, ছায়েদ আলী, এমরান আহমদ, জাকওয়ান প্রমুখ।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code