শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

লোহাগাড়ায় অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Coder Boss / ৬৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২০

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

লোহাগাড়া প্রতিনিধিঃ

Manual4 Ad Code

লোহাগাড়ার পশ্চিম কলাউজানের হাসান আলী মিয়াজী পাড়ায় চলাচল রাস্তা দখলকারী কর্তৃক অনলাইন নিউজ পোর্টাল, মিডিয়ায় মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে লোহাগাড়া আজ সোমবার ( ১০ আগষ্ট) বিকালে লোহাগাড়া প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সভায় এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্যে মহিউদ্দীন মোঃ ফারুক জানান, হাসান আলী মিয়াজী পাড়া সংলগ্ন শত বছরের পুরনো কানুরামবাজার-বাংলাবাজার সংযোগ সড়কটি দিয়ে প্রতিদিন অসংখ্য লোকজন চলাচল করে। কিন্তু গত ৩ জুলাই ভুমিদস্যূ আইয়ুব, নুরুল আবছার, জকরিয়া ভুট্রো ও মোঃ রফিক গং সন্ত্রাসী কায়দায় জোরপূর্বক উক্ত চলাচল রাস্তার ৩০ ফুট কেটে ফেলে। পরে এলাকাবাসীর অভিযোগে স্থানীয় জনপ্রতিনিধির হস্তক্ষেপে সড়কটি পুনঃনির্মাণ করায় এলাকাবাসীকে প্রকাশ্যে হুমকি দিয়ে যাচ্ছে আইয়ুব গং। এব্যাপারে গত ২৯ জুলাই লোহাগাড়া থানায় জিডি করেন ভুক্তভোগীরা।

Manual8 Ad Code

তিনি আরো জানান, এলাকার সন্তান আব্বাস উদ্দিন একজন বিচারক তথা সরকারী কর্মকর্তা। তিনি অভিযোগকারীদের বর্ণিত ঘটনার সাথে সম্পৃক্ত নন। ছাত্রজীবন থেকে কোন সময় তিনি রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন না। ষড়যন্ত্রকারীদের বেআইনী কাজে প্রশ্রয় না দেওয়ায় তারা প্রতিহিংসা বশতঃ তার বিরোদ্ধে রাজনৈতিক তকমা লাগিয়ে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক অপপ্রচার চালাচ্ছে।

এদিকে উক্ত প্রতারক চক্র তাদের জমি জোর দখলের মিথ্যা অভিযোগ এনে গত ৮ জুলাই সরকারী দায়িত্বে নিয়োজিত ব্যাক্তিবর্গ ও এলাকার মান্যগণ্য ব্যাক্তিদের বিরোদ্ধে রাজনৈতিক তকমা লাগিয়ে মিথ্যা, ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করে। এলাকাবাসীরা অনলাইন মিডিয়ায় মিথ্যা ভিত্তিহীন নিউজ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি তারা কারো জমি জবর দখল করে নাই উল্লেখ করে সঠিক ও তথ্যভিক্তিক নিউজ প্রচারের আহবান জানান।

Manual5 Ad Code

সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন মাস্টার ফরিদুল আলম, মহিউদ্দিন মোঃ ফারুক, জামাল উদ্দিন মোঃ ইউসুফ, মাস্টার মোঃ আনিছ, কুতুব উদ্দিন মোঃ ফারুক প্রমুখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code