শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বড়লেখায় সৈয়দ মেহেদী রাসেল ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

Coder Boss / ৭৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

Manual3 Ad Code

 

এম. এম আতিকুর রহমান

Manual7 Ad Code

“মুজিববর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন” প্রতিপাদ্য ধারণ করে সারা দেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে। পরিবেশ রক্ষায় প্রয়োজনের তুলনায় আমাদের দেশে বৃক্ষ অনেক কম। তাই সচেতনতা বাড়াতে প্রতি বছর সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়। সেই কর্মসূচীর অালোকে সৈয়দ মেহেদী রাসেল ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচী ২০২০।

Manual7 Ad Code

“একটি গাছ একটি প্রাণ; আসুন গাছ লাগাই, প্রাণ বাঁচাই” – এই স্লোগানে সামাজিক যুগপ​ৎ আন্দোলনে সামাজিক মানবতাবাধী সংগঠন সৈয়দ মেহেদী রাসেল ফাউন্ডেশনের “গড়ে তুলি আমাদের প্রিয় সবুজ বাংলাদেশ” কর্মসূচীর আওতায় গ্রামব্যাপী সহস্রাধিক বৃক্ষরোপণ কার্যক্রমের প্রথম ধাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু। প্রতিবারের মতো সকল ইতিবাচক সামাজিক আন্দোলনে গ্রামের তরুণদের পাশাপাশি এগিয়ে এসেছেন গণ্যমান্যরাও। গতকাল বড়লেখা উপজেলার ইটাউরী গ্রামের কমিউনিটি ক্লিনিক এর আঙিনায় বৃক্ষরোপণ এর মাধ্যমে এই কর্মসূচী উদ্বোধন করা হয়।

Manual5 Ad Code

বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধনীতে অংশগ্রহণ করেন স্থানীয় ইউপি সদস্য সাজু আহমদ, উপজেলা স্বাস্থ্যকর্মী এমদাদুল হক শামীম, কমিউনিটি ক্লিনিক এর স্বাস্থ্যকর্মী করুণা সিধু পাল, আব্দুল হামিদ, আব্দুল আহাদ, ফাউন্ডেশনের উপদেষ্টা সৈয়দ মতিউর রহমান, আব্দুল জলিল ছটন, ফাউন্ডেশনের প্রতিষ্টাতা সদস্য ও সমাজকর্মী সৈয়দ জিল্লুর রহমান, আব্দুল করিম, ক্বারী অব্দুল সামাদ, সৈয়দ জাকারিয়া, সৈয়দ এমরানুল হক, সৈয়দ শাকারিয়া, সৈয়দ আব্দুল হাকিম, ফরিদুল ইসলাম জাবরুল।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মেহেদী রাসেল বলেন, “গড়ে তুলি আমাদের প্রিয় – সবুজ বাংলাদেশ” কর্মসূচীর আওতায় আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচীর প্রথম ধাপ আমরা শুরু করেছি। এক হাজারেরও অধিক বৃক্ষরোপণ কর্মসূচীর এই প্রকল্প পর্যায়ক্রমে দ্রুত বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ। সকলের প্রতি বিনীত আহবান আপনাদের নিজ আঙিনায় একটি করে হলে গাছ রোপণ করুন। এটি শুধুই পরিবেশকে রক্ষা করবে তাই নয় অদূর ভবিষ্যতে আপনার অর্থ আয়ের উৎস হয়ে উঠবে।বড়লেখায় সৈয়দ মেহেদী রাসেল ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ সক্রিয় ভূমিকা পালন করে। সুস্থ্য জীবনের জন্য নির্মল বায়ু ও অক্সিজেন দান করে গাছ। এসব গাছ বড় হলে পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করছি। আসুন গাছ লাগাই, প্রাণ বাঁচাই; গড়ে তুলি আমাদের প্রিয় – সবুজ বাংলাদেশ।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code