শিরোনাম
সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে সফল করতে প্রস্তুতি সভা মিরপুরের মাজার রোড এলাকায় হোটেল ব্যবসার আড়ালে জমজমাট অসামাজিক কার্যকলাপ: স্থানীয়রা অতিষ্ঠ চিকিৎসার নামে প্রতারণা: জনস্বাস্থ্যের ওপর এক নীরব ঘাতক বানারীপাড়ায় উপজেলা প্রতিবন্ধী সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত, কোডেক-সিবিএম প্রকল্পের অগ্রগতি উপস্থাপন মৌলভীবাজারে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত জগন্নাথপুরে প্রশাসনের হস্তক্ষেপে অবরুদ্ধ অবস্থার অবসান: বাঁশের বেড়া অপসারণ আশুরার গুরুত্ব ও তাৎপর্য! হাফিজ মাছুম আহমদ দুধরচকী শাহপরাণে যৌথ অভিযানে ৯ জনকে জরিমানা ঢাবি উপাচার্যের সঙ্গে সোমালিয়ার রাষ্ট্রদূত এবং হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেটে সিপিবি’র সচেতনতামূলক প্রচার অভিযান শুরু

Coder Boss / ৬৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২০

Manual4 Ad Code

পলাশ পালঃ
স্টাফ রিপোর্টারঃ‘সচেতন হও, মানুষ বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিলেটে প্রচার অভিযান শুরু করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা কমিটি।

Manual5 Ad Code

বুধবার (১২ আগস্ট) বিকেল তিনটায় সিপিবি সিলেট জেলা কমিটির উদ্যোগে নগরের কোর্ট পয়েন্ট এলাকায় ঘন্টাব্যাপী এ সচেতনতামূলক প্রচার অভিযান চলাকালে প্রায় তিন শতাধিক মাস্ক বিতরণ করা হয়।

Manual6 Ad Code

এসময় বক্তব্য রাখেন, সিলেট জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, যুব ইউনিয়ন সিলেট জেলার সহসভাপতি অ্যাডভোকেট মনির উদ্দিন, অ্যাডভোকেট নিতু কান্ত দাস, যুব ইউনিয়ন সিলেট জেলার সহ-সাধারণ সম্পাদক এস কে শাকিল, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক নাবিল এইচ, মহানগর সংসদের সভাপতি হাছান বক্ত চৌধুরী কাওছার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ‘করোনা মহামারি মোকাবিলায় সরকারের সীমাহীন ব্যর্থতার কারণে দেশে মানুষের মৃত্যুর মিছিল দীর্ঘতর হচ্ছে। দেশের চিকিৎসা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। তারা জনসাধারণের উদ্দেশ্যে বলেন, ‘বর্তমান অগণতান্ত্রিক, ব্যর্থ সরকারের বিরুদ্ধে সংগ্রাম জোরদার করার পাশাপাশি নিজেদের রক্ষা করতে ও মানুষকে বাঁচাতে সচেতন হতে হবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চিকিৎসকদের নির্দেশনা মেনে চলাফেরা করতে হবে।’

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code