শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

লাখাই উপজেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে সাস্থ সুরক্ষা সামগ্রী মাস্ক ও সাবান বিতরণ

Coder Boss / ৩৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

রুবেল বিশেষ প্রতিনিধি হবিগঞ্জ :

হবিগঞ্জে লাখাইয়ের সাংবাদিক ফোরামের উদ্যোগে সাস্থ সুরক্ষা সামগ্রী মাস্ক ও সাবান বিতরণ এবং করোনা সংক্রমন প্রতিরোধে সচেতনতা মূলক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়।

গতকাল বৃহস্পতিবার বিকালে লাখাইর স্থানীয় বুল্লা বাজারে সাস্থ সুরক্ষা সামগ্রী মাস্ক ও সাবান বিতরণ ও সচেতনতা মূলক অভিযান লাখাই সাংবাদিক ফোরাম লাখাই কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

সাংবাদিক ফোরাম লাখাই কমিটির সভাপতি সুশীল চন্দ্র দাস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ এর উপস্থাপনায় অনুষ্ঠিত প্রচার অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নওয়াজ, রিপোটার্স ইউনিটির সভাপতি আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ আচার্য।

এতে প্রচারনামূলক ও সচেতনতা মূলক বক্তব্য উপস্থাপন করেন বুল্লা বাজার ব্যকস এর সাবেক সভাপতি মোঃ বাদশা মিয়া, আহ্বায়ক কমিটির সদস্য মাশুকুর রহমান মাশুক, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী বদিউল আলম কাজল,সাংবাদিক ফোরাম এর সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন, সাংবাদিক ফোরামের সিনিয়র সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গাজী শাহজাহান চিশতী,সাংবাদিক ফোরাম এর অর্থ সম্পাদক সাইদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ আমজাদ হোসেন নয়ন,সমাজকল্যাণ সম্পাদক তাফাজ্জুল হক,যুগ্ম সম্পাদক শাহীনুর রহমান শাহীন মোল্লা প্রমুখ।

Manual7 Ad Code

এসময় বাজারে আগত ক্রেতা সাধারণ ও ব্যবসায়িদের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করা হয়। প্রচার অভিযানে প্রধান অতিথি লুসিকান্ত হাজং বলেন, বৈশ্বিক করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধ প্রয়াসের বিকল্প নেই।

Manual6 Ad Code

করোনা সংক্রমন প্রতিরোধে যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে,ঘন ঘন সাবান দিয়ে হাত ধুতে হবে,মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code