শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

গোলাপগঞ্জে মাখড়িবিলে ইজাদারদার ও কৃষকের ক্ষতি সাধন: ইউএনও বরাবর অভিযোগ

Coder Boss / ৪২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০

Manual2 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে আমুড়া ইউনিয়নের মাখড়িবিলের সুইসগেইট খুলে জলমহাল ইজারাদার ও কৃষকদের ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলার নির্বাহী অফিসার মামুনুর রহমানের কাছে মাখড়ি বিল জলমহাল ইজারাদার কালিজুরী ছত্রিশ মৎস্যজীবি সমবায় সমিতির সেক্রেটারি মুহিব উদ্দিন ও মাকড়ি বিলের ভুক্তভোগী কৃষকরা পৃথক দুটি লিখিত অভিযোগ দিলে গত বৃহস্পতিবার সরেজমিন পরিদর্শণে আসে উপজেলা কৃষি অফিস।

দুটি লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আমুড়া মাখড়িবিল জলমহাল কালিজুরী ছত্রিশ মৎস্যজীবি সমবায় সমিতি ৩ বছরের লিজ পায়। লিজ পাওয়ার পর থেকে সমিতিটি বিভিন্ন প্রজাতির ১লক্ষ টাকার মাছ ছেড়ে রক্ষণাবেক্ষণ করে আসছিল। এই জলমহালের সুইচ গেইট স্থানীয় মাখড়িবিল পানি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহমান কৃষক বা কারো সাথে আলোচনা না করেই খেয়াল খুশিমত চুইসগেইট খুলে পানি ছেড়ে দিয়েছেন। এতে সকল পানি মাছ সহ চলে যাওয়ায় ১০লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছে জলমহাল। পানি না থাকায় মাখড়িবিলের কৃষকরাও ক্ষতির সম্মুখীন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এছাড়াও মাখড়িবিল পানি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহমান জলমহালের ইজারাদারের কাছে চাঁদা দাবি করেছেন বলেও ইজারাদার অভিযোগে উল্লেখ করেন। অন্য অভিযোগ পত্রেও একই অভিযোগ করেন কৃষকরা। তারাও আলোচনা না করেই ইচ্ছা খুশিমত সুইসগেইট খুলে পানি ছেড়ে দেওয়ার অভিযোগ করেন মাখড়িবিল পানি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহমানের বিরুদ্ধে।

Manual8 Ad Code

আমুড়া এলাকার কৃষক রহিম উদ্দিন মাখড়িবিলে প্রায় ৩০ কেয়ার জমিতে বুরো চাষ করেন। অপরিকল্পিত ভাবে সুইসগেইট খুলে দেওয়ার কারনে প্রায় সময় ক্ষেতের ক্ষতি সাধন হয় বলেও তিনি অভিযোগ করেন। মাখড়ি বিলের কৃষক জামাল আহমদ, কামাল আহমদ ও কোবাই আহমদও একই অভিযোগ করেন।

এ ব্যাপারে মাখড়িবিল পানি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিন চাঁদাদাবি সহ এসব অভিযোগ অস্বীকার করেন।
এ বিষয়ে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান দু’টি অভিযোগের বিষয় নিশ্চিত করে বলেন, অভিযোগ দুটি তদন্ত করার জন্য উপজেলা কৃষি অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code