শিরোনাম
যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে আজাদ চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে কঠোর কর্মসূচি: খাদিমপাড়ায় মানববন্ধনে হুঁশিয়ারি ঘিলাছড়া গ্রামের কিছু লোক কর্তৃক ​ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইসলামবাজারে প্রতিবাদ সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী জাপানের রাজধানী টোকিওর মতো ঢাকাকে সাজিয়ে তুলতে চান, প্রধানমন্ত্রী। তাহলে কি কি করতে হবে?
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র কার্যকরী পরিষদের সভা ও দোয়া মাহফিল

Coder Boss / ৬৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২০

Manual6 Ad Code

এম. এম আতিকুর রহমান ঃ

Manual5 Ad Code

মৌলভীবাজারের বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র কার্যকরী পরিষদের সভা ও এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত বুধবার নর্থ লন্ডনের একটি রেস্টুরেন্টে সংগঠনের প্রধান উপদেষ্টা ফাঈজুর রহমান ফৈয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার প্রথম পর্বে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য মো. শাহাব উদ্দিনের সুস্থতা এ দীর্ঘায়ু কামনা এবং সদ্য প্রয়াত মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আজিজুর রহমান, বড়লেখার সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম সিরাজুল ইসলাম, সংগঠনের প্রেস ও পাবলিসিটি সেক্রেটারি মিনহাজুল আলম মামুনের পিতা মরহুম আব্দুর রহিম মাষ্টার, সংগঠনের জয়েন্ট সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি কোয়েল আহমেদের পিতা মরহুম মাওলানা রফিক আহমদ (কলা মিয়া) সাবেক চেয়ারম্যান ও শিক্ষক মুচ্ছব্বির আলী, সাবেক শিক্ষক তবারক আলী, সাবেক ছাত্রনেতা লোকমান হেসেনের মৃত্যুতে শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করেন বড়লেখা এফ আর মহিউস সুন্নাহ একাডেমি ও গোয়ালটা বাজারে আয়েশা সিদ্দিকা (রা.) ও নেকরুজা খাতুন মহিলা একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি ও দাতা ফাঈজুর রহমান।

Manual5 Ad Code

দ্বিতীয় পর্বে বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র সভাপতি সুহেল রহমানের সভাপতিত্বে ও সলিসিটর আবুল কালাম রুকনের উপস্থপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপ্তাব আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন দাতা ও সংগঠনের উপদেষ্টা জালাল উদ্দীন আহমেদ।

Manual3 Ad Code

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিলেতে সবক’টি সংগঠনকে এক হয়ে সামাজিক কাজ করে যাওয়ার আহবান জানান এবং বিলেতে আমাদের নতুন প্রজন্মকে বাংলাদেশী ক্যালচারের সাথে সম্পৃক্ত করতে তাদের উৎসাহ উদ্দীপনা দেওয়ার আহবান জানান। তিনি বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র সকল সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Manual4 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গান্ধী রেস্টুরেন্ট এর সত্বাধীকারী ও সংগঠনের উপদেষ্টা বাবু শ্রীপদ দাস, বড়লেখা ফুটবল ক্লাব ইউকে’র সভাপতি ও সংগঠনের উপদেষ্টা শাহাব উদ্দিন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি অধ্যাপক সফিকুল হক স্বপন, সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন, ফখরুল আলম, ফরিজ আলী, ইউসুফ জাকারিয়া খান, সলিসিটর সালাহ উদ্দীন সুমন, সেলিম আহমদ, এলাইছ আহমেদ, আব্দুল মানিক, সাংবাদিক মিনহাজুল আলম মামুন, সালাহ উদ্দীন এনাম, পারুল আহমেদ, ফয়সল উদ্দিন, আব্দুল আহাদ, আবু রহমান প্রমুখ। সভায় অন্যান্যের উপস্থিত ছিলেন কয়েছ আহমেদ, রুবেল হেসেন, জাহাঙ্গীর হোসেন, শাহাজান মিয়া, জিল্লুর রহমান, সায়েল মিয়া প্রমুখ।

সভায় বক্তারা সম্প্রতি কোভিড-১৯ এর লকডাউনের সময় বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৬৫০ পরিবারকে ঈদ উপহার বিতরণে বিলেতে যারা আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করছেন এবং বড়লেখায় প্রধান সমন্বয়কারী ও উপদেষ্টা বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সুয়েব আহমেদ, ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান, থারা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, পৌর মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের সকল স্বেচ্ছাসেবীগণ এবং মূল তত্ত্বাবধানকারী মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য হামিদুর রহমান সিপলু ও বড়লেখা পৌরসভার কমিশনার কবির আহমেদসহ বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র শুভাকাঙ্ক্ষীদের ভূয়সী করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code