শিরোনাম
ঢাবি উপাচার্যের সঙ্গে সোমালিয়ার রাষ্ট্রদূত এবং হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জগন্নাথপুরে গৃহবন্দীদের বেড়া অপসারণে প্রশাসনের আলটিমেটাম, এখনো কাটেনি আতঙ্ক ​বানারীপাড়ায় যুবদলের উদ্যোগে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিশ্বম্ভরপুরে Anti Child Marriage Campaign(এন্টি চাইল্ড ম্যারেজ ক্যাম্পেইন) – 2026 উদযাপন ছাতকে দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ব্যাংক অফিসার্স এসোসিয়েশন, মৌলভীবাজার-এর মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে বীর মুক্তিযোদ্ধা দ্বিজেশ চন্দ্র দাশের পরলোকগমন কালাপুর ইউপিতে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা’ অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মাধবপুরে বিয়েতে মাইক বাজানোর অপরাধে সমাজচ্যুত ৫ পরিবার!

Coder Boss / ৩৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

Manual7 Ad Code

পলাশ পাল স্টাফ রিপোর্টারঃ মাধবপুরে বিয়ে বাড়িতে উচ্চ শব্দে মাইক বাজানোয় ও মসজিদের ইমামের বেতন না দেয়ায় ৫ পরিবারকে সমাজচ্যুত করার অভিযোগ উঠেছে মসজিদ কমিটি ও গ্রাম্য মাতব্বরদের বিরুদ্ধে৷

Manual2 Ad Code

এ ঘটনায় সম্পতপুর গ্রামের আবিদ মিয়া মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন- মসজিদের চাঁদা না দেয়ায় মসজিদ কমিটির লোকজন তাকে সমাজচ্যুত করেছে। কেউ যাতে তাদের সঙ্গে মেলামেশা না করে গ্রামবাসীকে সতর্ক করেছে।

Manual8 Ad Code

তবে মসজিদ কমিটি অভিযোগ অস্বীকার করে বলেন, বিয়ে বাড়িতে উচ্চশব্দে মাইক বাজানোর কারণে গ্রামের অসুস্থ রোগীদের অসুবিধা ও শব্দদূষণের কারণে ওই পরিবারকে মাইক না বাজাতে নিষেধ করায় তারা মসজিদ কমিটি ও গাম্য মাতব্বরদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অসত্য অভিযোগ করেছে।

এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি এমদাদ উল্লাহ জানান, গত ৪ সেপ্টেম্বর আবিদ মিয়ার মেয়ের বিয়েতে উচ্চশব্দে মাইক বাজাতে শুরু করলে গ্রামের অসুস্থ রোগী ও বৃদ্ধ লোকদের মধ্যে সমস্যা দেখা দেয়। গ্রামবাসীর পক্ষ থেকে বিকট শব্দে মাইক না বাজাতে নিষেধ করায় আবিদ মিয়া মসজিদ কমিটির লোকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে।

Manual7 Ad Code

এর আগে বিয়ে বাড়িতে বিকট শব্দে মাইক বাজানোর কারণে হৃদরোগীদের অনেক সমস্যা দেখা দেয়। এরপর থেকে গ্রামবাসী সিদ্ধান্ত নেয় বিয়ে বাড়িতে বিকট শব্দে মাইক বাজানো যাবে না।

Manual5 Ad Code

স্থানীয় চেয়ারম্যান ফারুক পাঠান বলেন, মসজিদের চাঁদা সংক্রান্ত ও মাইক বাজানোকে কেন্দ্র করে একটি ভুল বোঝাবুঝি হয়েছে। তা মীমাংসা করে দেয়ার জন্য উদ্যোগ নেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনুভা নাশতারান জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে উভয়পক্ষকে বৃহস্পতিবার সকালে তার কার্যালয়ে ডাকা হয়েছে। প্রকৃত ঘটনা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code