শিরোনাম
সবার আগে বাংলাদেশ : এই শ্লোগান নিয়ে বিএনপি আজকে ক্ষমতায়, শক্ত অবস্থানে তারেক রহমান ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন আরকান বা নামাজের ছেফত ছয়টি! দেশের জনগণের দুর্ভোগ কমাতে চাইলে,প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা নিয়োগ দেয়া জরুরি বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন মেধাবী ছাত্রী ছাইমার ভর্তি সহায়তায় পাশে জগন্নাথপুর ইউএনও মোঃ ইসলাম উদ্দিন নিরাপত্তাহীনতায় বিদ্যালয়ের বাইরে হাজিরা, প্রতিকারের দাবি শিক্ষিকার ​প্রতিশোধের আগুন পেরিয়ে ক্ষমার সমাজ: এক অদম্য মানবতার আহ্বান জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুইদিন পর ভেসে উঠল শিশুর লাশ
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

হবিগঞ্জের তেঘরিয়ায় বিচার-সালিশে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫!

Coder Boss / ৪২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

Manual8 Ad Code

পলাশ পাল স্টাফ রিপোর্টারঃ

হবিগঞ্জ সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়নের গবিন্দপুর গ্রামে জায়গার সিমানা নিয়ে সালিশ বৈঠক চলাকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেঁটাবিদ্ধ এক নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

Manual8 Ad Code

গুরুত্বর আহত অবস্থায় রেখা বেগম (৫৫) নামে এক নারীকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বাকিদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

Manual2 Ad Code

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গবিন্দপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।

Manual7 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়- ওই গ্রামের মরতুজ আলীর সাথে একই গ্রামের টেনু মিয়া মেম্বারের জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছে। দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির জন্য বৃহস্পতিবার সকাল ১১টায় উভয় পক্ষের সার্ভেয়ারসহ ছিদ্দিক মিয়ার বাড়িতে সালিশ বৈঠক বসে। বৈঠকে তেঘরিয়া ইউপি চেয়ারম্যান আনু মিয়াও উপস্থিত ছিলেন। এ সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ইউপি সদস্য টেনু মিয়া ক্ষিপ্ত হয়ে মুরুব্বিদের দেয়া সীমানা পিলার উপড়ে ফেলে দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে টেঁটাবিদ্ধসহ উবয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।

Manual8 Ad Code

আহতরা হলেন- মরতুজ আলীর স্ত্রী টেঁটাবিদ্ধ রেখা বগম, ইব্রাহিম মিয়া (৪৭), মরতুজ আলী (৫৫), জুয়েল মিয়া (২৫), সেলিম মিয়া (২৩), সুমা আক্তার (৩৫), ঝুমা আক্তার (১৮), শাহিন মিয়া (২৩), আহম্মদ আলী (২৬), মনির মিয়া (২৫) ও শাকিলা (৩০)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code