শিরোনাম
রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ:হাফিজ মাছুম আহমদ দুধরচকী ডিপস্টেট এজেন্টের কাছে অসহায় এক সরকার বিএনপি, জনগণের আশা” গাছে কাঁঠাল গুঁফে তেল”! রাতের আঁধারে সরকারি গাছ উধাও, ৬টি গাছ কেটে বিক্রির অভিযোগ চেয়ারম্যান মন্নাফের বিরুদ্ধে জগন্নাথপুরে পরিবার পরিকল্পনা কর্মকর্তা  কর্মস্থলে অনুপস্থিতি নিয়ে ক্ষোভ, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ *কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে নারীর অনশন, আত্মহত্যার হুমকি তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ তাড়াইলে যুবকের আত্মহত্যা, চিরকুটে প্রেমিকা ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মাদরাসা শিক্ষাব্যবস্থার স্বকীয়তা ধ্বংসের অপচেষ্টা বন্ধ করতে হবে – মনসুরুল আলম মনসুর

Coder Boss / ৪৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

Manual4 Ad Code

সাইফ

Manual1 Ad Code

ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মনসুরুল আলম মনসুর বলেছেন, মাদরাসা শিক্ষাব্যবস্থা নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। সরকার ও সরকারের ভেতরে ঘাপটি মেরে বসে থাকা কিছু মুরতাদ অত্যন্ত সুকৌশলে মাদরাসা শিক্ষাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য উঠেপড়ে লেগেছে। কওমি সনদের সরকারি স্বীকৃতি ও হেফাজতে ইসলামের আন্দোলনের অংশবিশেষকে পুঁজি করে সরকারের মদদপুষ্ট কিছু ব্যক্তিকে এ কাজে ব্যবহার করা হচ্ছে। কওমি অঙ্গনে সরকারের দালাল হিসেবে পরিচিত গুটিকয়েক মানুষের স্বার্থের কাছে আজ পুরো মাদরাসা শিক্ষাব্যবস্থা জিম্মি হয়ে আছে।

Manual2 Ad Code

সম্প্রতি হাটহাজারী মাদরাসায় কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থাকে দালালমুক্ত করার আন্দোলনে অংশ নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা তাদের দাবি আদায়ের জন্য মাঠে নেমে এসেছেন। তবে আন্দোলনকারীদের কেউ কেউ মাদরাসায় ভাঙচুরের কাজে জড়িয়ে পড়েছেন, এটাও কওমি মাদরাসার স্বকীয়তা বিরোধী একটি কাজ। তিনি আরও বলেন, ছাত্রসমাজের সকল প্রকার নায্য অধিকার আদায়ের আন্দোলনে ইসলামী ছাত্র মজলিসের সমর্থন ও সহযোগিতা থাকবে। তবে আন্দোলনে কোন হটকারিতার আশ্রয় নেয়া যাবে না। দাবি আদায়ের আগ পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে হবে।

Manual4 Ad Code

ইসলামী ছাত্র মজলিস মনে করে, উদ্ভুত পরিস্থিতি মোকাবেলা করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সচেতন আলেমদের এগিয়ে আসা দরকার এবং মাদরাসা শিক্ষাব্যবস্থার ঐতিহ্য ও স্বকীয়তা বজায় রেখে আগামীদিনের পথচলাকে আরও সুশৃঙ্খল ও গতিশীল করতে হবে।

১৬ ও ১৭ সেপ্টেম্বর, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের ২য় সাধারণ অধিবেশনের সমাপনী অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual2 Ad Code

২ দিন ব্যাপী উক্ত অধিবেশনের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, এডভোকেট মাওলানা শায়খুল ইসলাম, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, মাওলানা ইলিয়াস আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল মুহাম্মদ মনির হোসাইন, বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ শাহীন, প্রশিক্ষণ ও প্রচার সম্পাদক বিলাল আহমদ চৌধুরী, অফিস ও পাঠাগার সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য শাব্বির আহমাদ, আফজাল হোসাইন কামিল, মুহাম্মদ জারির হোসাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code