শিরোনাম
চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা ভূতের দেশের গল্প, (পর্ব এক ) আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা সরকার অগোছালো কাজ করেই যাচ্ছে, বিরোধী দল ঘুমে আচ্ছন্ন, সফলতা আসেনি জুলাই যোদ্ধাদের পুলিশের এডিশনাল আইজিপি ডি আইজি সহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সালমান ওভার সিজের অভিনব প্রতারণার ফাদ সিলেট নিউজে সংবাদ প্রচারে প্রতারক ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছে
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জকিগঞ্জের এক যুবকের লাশ ব্রাম্মণবাড়িয়ার আশুগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার

Coder Boss / ৬৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

Manual4 Ad Code

এটিএম নাসির::বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা শাখার নৈশপ্রহরী রাজেশ বিশ্বাসকে (২৩) খুন করে ব্যাংক থেকে টাকা লুটের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে আশুগঞ্জ গোলচত্বর সংলগ্ন বিডিবিএল শাখা ভবনের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় রাজেশের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাজেশ বিশ্বাষ সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের চান্দপুর গ্রামের ক্ষিরোদ বিশ্বাসের ছেলে।

খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনিসুর রহমান ঘটনাস্থলে আসেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পৃথক দুটি বিশেষ দলও ঘটনাটি তদন্তে ঘটনাস্থলে এসেছেন।

Manual6 Ad Code

ব্যাংক থেকে কোনো টাকা খোয়া গেছি কি-না সেটি ব্যাংক কর্তৃপক্ষ এখনও পুলিশকে নিশ্চিত করতে পারেনি। তবে ব্যাংকের ভেতরে গোপন স্থানে ক্যাশিয়ার ও সেকেন্ড অফিসারের রাখা টাকার ভল্টের দুটি চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না। এছাড়া শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার পর থেকে ব্যাংকের ভেতর ও বাইরের ক্লোজ সার্কিট ক্যামেরার কোনো ফুটেজও পায়নি পুলিশ।

Manual8 Ad Code

পুলিশ জানিয়েছে, ব্যাংক ভবনের পেছন দিকের একটি জানালার গ্রিল কাটা অবস্থায় ছিল এবং ভেতরে আলমিরা ও ড্রয়ার ভাঙচুর করে টাকার ভল্ট ভাঙারও চেষ্টা করেছে দুর্বৃত্তরা। ভল্টের হাতল ভাঙা থাকলেও লক ছিল। শুক্রবার দিবাগত রাত দুইটার পর থেকে ক্লোজ সার্কিট ক্যামেরার কোনো ফুটেজ পাওয়া যাচ্ছে না। দুর্বৃত্তরা হত্যাকাণ্ডের আগে ক্যামেরাগুলো অচল করে দেয় বলে ধারণা পুলিশের।

Manual7 Ad Code

এসপি আনিসুর রহমান জানান, রাত সাড়ে ৮টার দিকে ব্যাংকের ভেতরে নৈশপ্রহরী রাজেশের মরদেহ পড়ে থাকার খবর পান তারা। এরপর পুলিশ ব্যাংকের ভেতরে মেঝেতে পড়ে থাকা অবস্থায় রাজেশের মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। ব্যাংকের যারা নিরাপত্তারক্ষী ছিলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পরে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code