শিরোনাম
*কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে নারীর অনশন, আত্মহত্যার হুমকি তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ তাড়াইলে যুবকের আত্মহত্যা, চিরকুটে প্রেমিকা ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা চিকিৎসা সেবা ও সফল নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পদক পাচ্ছেন ডাঃ ইভা হামিদ মৌলভীবাজার নতুন কালীবাড়িতে দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন ময়মনসিংহ ছাত্রদলের সহসাংগঠনিক নেতা থেকে তাড়াইল উপজেলা জাতীয় যুবশক্তির কমিটিতে মাহমুদুল হাসান লিয়ন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কিশোরগঞ্জ-৩ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীর নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা

সিলেট নিউজ ডেস্ক / ১০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

Manual8 Ad Code

আল-মামুন খান,নিজস্ব প্রতিনিধিঃ

Manual2 Ad Code

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের নির্বাচনী মাঠে এক শক্তিশালী উপস্থিতি জানান দিলেন হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার।কিশোরগঞ্জ-৩ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীর নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা

Manual6 Ad Code

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় তাড়াইল উপজেলার তালজাঙ্গা খেলার মাঠ থেকে শুরু হওয়া বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পুরো দিনজুড়ে দুই উপজেলার রাজপথকে পরিণত করে উৎসবের নগরীতে।কিশোরগঞ্জ-৩ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীর নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা

শত-শত মোটরসাইকেলের বহর, কর্মী-সমর্থকদের স্লোগান এবং মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি এগিয়ে যায় করিমগঞ্জ-তাড়াইলের বিভিন্ন ইউনিয়নের মধ্য দিয়ে। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে পথচারী, স্থানীয় বাসিন্দা ও যানবাহনের চালকরা হাত নাড়িয়ে শোভাযাত্রার প্রতি সমর্থন জানান।কিশোরগঞ্জ-৩ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীর নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা

Manual6 Ad Code

এই মোটরসাইকেল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা এনামুল হক (বড় হুজুর), সহ-সভাপতি মাওলানা আব্দুর রউফ, সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম। সঙ্গে ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ শহিদুল ইসলাম ভূঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।কিশোরগঞ্জ-৩ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীর নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা

শোভাযাত্রার নেতৃত্বদানকারী প্রার্থী প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার বলেন,
“বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো বিকল্প নেই।”

Manual5 Ad Code

তার বক্তব্য ও মানুষের উচ্ছ্বসিত অংশগ্রহণে বুঝা যায়, কিশোরগঞ্জ-৩ আসনে নির্বাচনী উত্তাপ বাড়ছে এবং হাতপাখা প্রতীক ঘিরে তৈরি হচ্ছে আলোচনা।

দিনব্যাপী এই শোভাযাত্রা আসন্ন জাতীয় নির্বাচনে হাতপাখার পক্ষে এক গুরুত্বপূর্ণ বার্তা। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তাড়াইল-করিমগঞ্জ এলাকার জনমনে ইসলামী আন্দোলনের উপস্থিতি আরও দৃশ্যমান হলো এই আয়োজনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code