শিরোনাম
গ্রামীণফোনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ৫% বিলম্ব বকেয়া ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধের দাবি, সংলাপ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

টিলাগড় এলাকায় বাসা বলেই, এটা কী আমার অপরাধ, রণজিত সরকার

Coder Boss / ৪৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০

Manual3 Ad Code

আলমগীর শাহপরানঃ

Manual5 Ad Code

সিলেট নগরীর শাহ্ পরান খানাধিন টিলাগড় এলাকায় নিয়মিতই ঘটে নানা অপরাধ কর্মকান্ড। খুন, ছিনতাই, টেন্ডারবাজি এমন ঘটনা ঘটে প্রয়াশই। এবার টিলাগড় এলাকার খোদ এমসি কলেজ ছাত্রাবাসের ভেতরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হলেন এক তরুণী। ধর্ষণের দায়ে অভিযুক্তরা সকলে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে অভিযোগ ওঠেছে। এ ধর্ষণকান্ডের পর অপরাধীদের প্রশ্রয়দাতাদের খোঁজে বের করার দাবি ওঠেছে জোরেসোড়ে। কাদের মদদে এরা একের পর অপরাধ করে চলছে তাদের বিচারের আওতায় আনারও দাবি ওঠেছে।

Manual5 Ad Code

টিলাগড়ের আরও নানা অপকর্মের মতো এই ঘটনার পরও আলোচনায় এসেছে সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রণজিত সরকারের নাম। তবে ছাত্রলীগ তার এই সংগঠনের নেতাদের সাথে কোনো সম্পর্ক নেই দাবি করে রণজিত সরকার বলেন, ২০ বছর আগে ছাত্রলীগের রাজনীতিতে আমি। টিলাগড় এলাকায় আমার বাসা এটাই কি আমার আপরাধ। নিজের বাড়ি বিক্রি করে অন্যত্র চলে গেলেই হয়ত এত অপবাদ থেকে মুক্তি পাবো। রণজিত সরকার বলেন, আমার জন্য এটা দুর্ভাগ্য যে, এই এলাকার সব অপকর্মেই আমার নাম জুড়ে দেওয়া হয়।

কিন্তু কেউ খেয়াল করে না আমার বয়স বা রুচি সে পর্যায়ে নেই। রাজনীতি করলে অনেকেই ছবি তুলে। তাদের সবাইকে চিনে রাখা আমার পক্ষে সম্ভব না। অপকর্মের জন্য কেউ কেউ এসব ছবি ব্যবহার করতে পারে। তবে সেই ছবিই প্রমাণ করে না তারা আমার অনুসারী। অভিযুক্তদের সাথে তার নাম জড়ানোকে ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেন রণজিত। এদিকে ধর্ষণের ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে ধর্ষকদের শাস্তি দাবি করেন রণজিত সরকার। তিনি বলেন, যারা আর্দশের রাজনীতি করে তারা ধর্ষক হতে পারে না।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code