শিরোনাম
কুলাউড়ায় সরকারি বীজ বিক্রি,ব্যবসায়ীর কারাদণ্ড অনলাইনে অশোভন আচরণের অভিযোগ: আইনের আশ্রয় ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা খাদি বাজার পেইজের এডমিনের অনিশ্চয়তায় পাঁচ সেতুর কাজ দুর্ভোগে ক্ষুব্ধ পোয়াতে হচ্চে জগন্নাথপুরবাসী দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম সন্ধ্যা নদী রক্ষা ও অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের বড় পদক্ষেপ: বানারীপাড়ায় ২০ লাখ টাকায় বেকু ও পল্টন নিলাম স্থানীয় সরকারের নেতৃত্ব ও শিক্ষাগত যোগ্যতার আইনি বিতর্ক বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আউশকান্দি ইউপি’র পরিত্যক্ত একটি ভবনে গৃহবধূ গণধর্ষণের খবর পাওয়া গিয়েছে

Coder Boss / ৪৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

Manual3 Ad Code

 

মৌলভীবাজার বিশেষ প্রতিনিধিঃঃ

Manual5 Ad Code

সোমবার (৫ অক্টোবর) বিষয়টি জানাজানি হলে স্থানীয় কিছু মাতব্বর ও জনপ্রতিনিধিরা মিমাংসা ও রফাদফা করার চেষ্টা করলেও ঘটনাটি মূহুর্তেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকসহ সর্বত্র তোলপাড় সৃষ্টি করে দেয়৷

Manual6 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, দেবপাড়া ইউপির কালাভরপুর গ্রামের জনৈক এক গৃহবধূ দীর্ঘদিন থেকে সঈদপুর বাজার এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন। কয়েকদিন আগে ঐ গৃহবধূ রহস্যজনক ভাবে নিখোঁজের ঘটনা ঘটে।

বিষয়টি নিয়ে গৃহবধূ বলেন- গত রবিবার বিকেল ৫টায় শেরপুর বাজার থেকে একটি সিএনজি (অটোরিকশা) দিয়ে আত্নীয়ের বাড়িতে যাওয়ার পথে অজ্ঞাতনামা চালকসহ ৩জন যুবক হাতপা বেঁধে অপহরণ করে নিয়ে যায়। গভীর রাতে আউশকান্দি ইউপির একটি পরিত্যক্ত ভবনে নিয়ে তাকে আরও প্রায় ৭ জন দলবদ্ধ হয়ে পালাক্রমে ধর্ষণ করে৷ সকাল হলে তাকে একটি সিএনজি দিয়ে আত্মীয়ের বাড়ীতে পাঠিয়ে দেওয়া হয়।

এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে গণধর্ষণের খবর ছড়িয়ে পরলে নবীগঞ্জ-বাহুবলের সার্কেল এএসপি পারভেজ আলম চৌধুরী ও নবীগঞ্জ থানার ওসি মোঃ আজিজুর রহমানের নেতৃত্বে পুলিশের দুইটি দল ঘটনাস্থলে এসে ঐ গৃহবধুকে উদ্ধার করে।

পরে পুলিশ ও গণমাধ্যমকর্মীদের জিজ্ঞাসাবাদে ধর্ষিত গৃহবধূ একেকবার একেক ধরণের চাঞ্চল্যকর তথ্য দিতে থাকেন৷ সে তার বক্তব্যে কখনো ৩ জন, কখনো ১৪ থেকে ২১ জনের দ্বারা ধর্ষিত হয়েছে বলে জানায়। এতে করে বিষয়টি রহস্যময় হয়ে ওঠে৷

Manual7 Ad Code

আউশকান্দি ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুনের সাথে যোগাযোগ হলে তিনি বলেন, মহিলার অসংলগ্ন বক্তব্যে সবার মধ্যে চাঞ্চল্যকর মনে হচ্ছে। বিষয়টি প্রশাসনের মানুষ খতিয়ে দেখছেন।

Manual5 Ad Code

নবীগঞ্জ-বাহুবলের সার্কেল এএসপি পারভেজ আলম চৌধুরীর বিষয়টি নিয়ে বলেন, ঐ গৃহবধূর একেকবার একেক বক্তব্য দিয়ে আসছে। তাই আসল রহস্য উদঘাটনে কিছুটা সময়ের প্রয়োজন হচ্ছে৷ বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। ভিকটিম মহিলা ও তার স্বামীকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। আশাকরি রাতের মধ্যে আসল রহস্য উদঘাটন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code