শিরোনাম
গ্রামীণফোনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ৫% বিলম্ব বকেয়া ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধের দাবি, সংলাপ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তাহিরপুরে বাজারে প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাত

Coder Boss / ৪২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২০

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

তাহিরপুর প্রতিনিধি

Manual4 Ad Code

সুনামগঞ্জের তাহিরপুরে মামলার বাদীকে পূর্ব শুত্রুতার জের বাজারের মধ্যে প্রকাশ্যে দাড়ালো ছুরি দিয়ে ছুরিকাঘাত করে মারাত্মক আহত করেছে প্রতিপক্ষ এক যুবক । গুরুতর আহতর নাম মো. রুবেল মিয়া (২৫). সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের নবাব পুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে। গুরুতর আহত রুবেল মিয়াকে তাহিরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় এখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। শনিবার বিকালে বালিয়াঘাট নতুন বাজারে এ ঘটনাটি ঘটেছে।
স্হানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের নবাবপুর গ্রামের মোস্তফার মিয়ার ছেলে মনির মিয়ার সঙ্গে প্রায় ৬ মাস আগে ফুটবল খেলা নিয়ে মাঠে রুবেল মিয়ার সঙ্গে ঝগড়া হয়। এই নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনাও দেখা দেয়। পরে গ্রামবাসী বিষয়টি নিয়ে শালিসের মাধ্যমে নিষ্পত্তি করে দেয়। এক সপ্তাহ আগে মনির মিয়া সহ তার লোকজন রুবেল মিয়া কে শ্রীপুর বাজারে প্রানে মারার চেষ্টা করলে বাজারবাসী তাকে প্রতিহত কর। পরে রুবেল মিয়া এ ব্যাপারে তাহিরপুর থানায় মনির মিয়া সহ কয়েকজনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের পর গত ৫ দিন আগে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করে । এরই জের ধরে আজ ( শনিবার) বিকালে বালিয়াঘাট নতুন বাজারের মেইন রোডে তাকে একা পেয়ে দাড়ালো ছুরি দিয়ে পিটে,কোমড়ে এবং হাতে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে প্রানে মারার চেষ্টা করে। একপর্যায়ে বাজারের লোকজন এগিয়ে আসলে মনির মিয়া দূরে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে তাহিরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা বেগতিক দেখে এখানকার চিকিৎসকরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
তাহিরপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সুমন বর্মন বলেন, রুগির অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রেফার্ড করা হয়েছে।
ট্যাকেরঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ নজরুল ইসলাম বলেন, গত কয়েকদিন আগে রুবেল মিয়া থানায় একটি লিখিত অভিযোগ দেয়ার পর পুলিশ বিষয় তদন্ত করছে। শুনেছি আজ বিকালে রুবেল মিয়াকে মনির মিয়া বাজারে প্রকাশ্যে ছুরিকাঘাত করেছে। পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code