শিরোনাম
মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী বরখাস্ত

Coder Boss / ৪৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

Manual7 Ad Code

কিশোরগঞ্জ প্রতিনিধি:

বিভিন্ন অনিয়ম অভিযোগ প্রমানিত হওয়ায় কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

মহাপরিচালকের অনুমোদন ক্রমে পানি উন্নয়ন বোর্ড রোববার এ সংক্রান্ত এক আদেশ জারি করে নিজস্ব ওয়েবসাইটে প্রচার করে।

এর আগে তার বিরুদ্ধে জরিপ কাজ ও অনুন্নয়ন রাজস্বখাতসহ সহ বিভিন্ন কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠে।

Manual3 Ad Code

জানা গেছে, ২০১৯-২০ অর্থবছরে কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন তাড়াইল উপজেলার সাইদুল্লিবন্নী, ধলাই নদী খননে জরিপ কাজের জন্য একই সঙ্গে হুবহু দু’টি টেন্ডার (কিশ-এসডব্লিউ-৩৩/২০১৯-২০ এবং কিশ-এসডব্লিউ-৩৪/২০১৯-২০) করা হয়।

একইভাবে কোবাদিয়া খাল, সুতি খাল, ফুলেশ্বরী খাল, ধলা চায়না খাল, বেলংকা খাল, শিমুলআটি খাল ও বৈরাগীর খাল খননে জরিপ কাজের জন্য একই সঙ্গে হুবহু দু’টি টেন্ডার (কিশ-এসডব্লিউ-৩৫/২০১৯-২০ এবং কিশ-এসডব্লিউ-৩৬/২০১৯-২০) করা হয়।

এরমধ্যে সাইদুল্লিবন্নী ধলাই নদী খননে জরিপ কাজের জন্য প্রতিটি টেন্ডারে এক লাখ ৯৮ হাজার টাকা করে দু’টি টেন্ডারে তিন লাখ ৯৬ হাজার টাকা এবং কোবাদিয়া খাল, সুতিয়ার খাল, ফুলেশ্বরী খাল, ধলা চায়না খাল, বেলংকা খাল, শিমুকহাটি খাল ও বৈরাগীর খাল খননে জরিপ কাজের জন্য প্রতিটি টেন্ডারে এক লাখ ৮৬ হাজার টাকা করে দু’টি টেন্ডারে তিন লাখ ৭২ হাজার টাকা বরাদ্দ ধরা হয়।

মাঠ পর্যায়ে দু’টির জরিপ কাজই সম্পন্ন করে সার্ভে টেকনোলজি অব বাংলাদেশ (এসটিবিএল)। বিধি অনুযায়ী এসটিবিএলকে কাজের বিল প্রদান করা হলেও নয়-ছয়ের জন্য করা ডুপ্লিকেট দু’টি টেন্ডারের বিল নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলীর পছন্দের এক ঠিকাদারের নামে করা হয়।

এই দু’টি ডুপ্লিকেট টেন্ডারের বিলে কাজ দু’টির দায়িত্বে থাকা কর্মকর্তা করিমগঞ্জ পওর শাখার উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ পাভেল স্বাক্ষর করতে অস্বীকৃতি জানালে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী তার পছন্দের কর্মকর্তা ভৈরব পানি উন্নয়ন শাখা (২) এর উপসহকারী প্রকৌশলী রাকিবুল হাসান রাজিবের স্বাক্ষরে বিল উত্তোলন করান।

আত্মসাতের উদ্দেশ্যে ডুপ্লিকেট টেন্ডার করে নির্বাহী প্রকৌশলী দু’টি কাজ থেকে কোনো ধরনের কাজ করা ছাড়াই মোট তিন লাখ ৮৪ হাজার টাকা ভুয়া বিল উত্তোলন করেছেন।

Manual1 Ad Code

এমনকি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী ২০১৯-২০ অর্থ বছরে অনুন্নয়ন রাজস্ব খাতের (এনডিআর) ৩৭টি কাজের বিপরীতে প্রতিটিতে দুই লাখ টাকার কাছাকাছি বরাদ্দ রেখে মোট ৬৮ লাখ ১৮ হাজার টাকা নয়-ছয় করেছেন বলেও অভিযোগ উঠে। আর এ সব অনিয়ম-দুর্নীতির অভিযোগ উর্ধতন বিভাগীয় কর্মকর্তাদের তদন্ত প্রতিবেদনে প্রাথমিকভাবে প্রমাণিত হয়।

Manual4 Ad Code

এমন পরিস্থিতিতে মহাপরিচালকের অনুমোদনক্রমে কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলীকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করে পানি উন্নয়ন বোর্ড।

বার্তা প্রেরক –

আল-মামুন খান

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।

Manual3 Ad Code

০৩/০১১/২০২০ খ্রি.

০১৭১৩-৫০৮০৯৮


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code