শিরোনাম
আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কেশবপুরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা

Coder Boss / ৭২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

Manual2 Ad Code

যশোর জেলা প্রতিনিধি:

Manual1 Ad Code

কেশবপুরে দূর্বৃত্তরা আবু সাঈদ সরদার (৪২) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সাতাইশকাটি ব্রাহ্মণডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ফাঁকা রাস্তার উপর। সে উপজেলার কন্দর্পপুর গ্রামের মৃত এজাহার আলী সরদারের ছেলে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানা পুলিশ লাশ হেফাজতে নিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যাকান্ডের সাথে জড়িত কাউকে পুলিশ আটক করতে পারেনি। হত্যাকারীদের সনাক্ত ও আটকের জন্য এলাকায় পুলিশি অভিযান চলছে।

Manual8 Ad Code

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কন্দর্পপুর গ্রামের মৃত এজাহার আলী সরদারের ছেলে আবু সাঈদ সরদার পুরাতন ব্যাটারী ও ভাঙ্গারী ব্যবসায়ী। সে প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সারাদিন নিজের ব্যাটারী চালিত ভ্যানে করে উপজেলার বিভিন্ন এলাকা থেকে পুরাতন ব্যাটারী ও ভাঙ্গারী ক্রয় করে বাড়ি ফেরার পথে সাতাইশকাটি ব্রাহ্মণডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ফাঁকা রাস্তার উপর দূর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ হেফাজতে নিয়েছে। তবে হত্যাকান্ডের সাথে জড়িত কাউকে পুলিশ আটক করতে পারেনি।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন জানান, আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যার পর দূর্বৃত্তরা ভাঙ্গারী ব্যবসায়ী আবু সাঈদ সরদারকে কুপিয়ে হত্যা করেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। হত্যাকারীদের সনাক্ত ও আটকের জন্য এলাকায় পুলিশি অভিযান চলছে।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code