শিরোনাম
​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মেয়র প্রার্থী জিয়াউল হক মিন্টু’র পক্ষে ইমারত শ্রমিক ইউনিয়নের নির্বাচনী উঠোন বৈঠক

Coder Boss / ৪৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

জাকির হোসেন:

আসন্ন বরিশালের বানারীপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী উপজেলা আওয়ামীলীদের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক মিন্টুর পক্ষে শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নির্বাচনী উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার পৌরসভার ৯ নং ওয়ার্ডে এশার নামাজবাদ আজিজুল হকের সঞ্চালনায় ইমারত শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মতিউর রহমান’র সভাপতিত্বে এ নির্বাচনী উঠোন বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বানারীপাড়া পৌরসভার মেয়র প্রার্থী, উপজেলা আওয়ামীলীগেরসাংগঠনিক সম্পাদক ও ০৫ নং সলিয়া বাকপুর ইউনিয়ন চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ সেকেন্দার আলী, বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন সালেহ, রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মাহফুজুল হক মাসুম, সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান, ইমারত শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, সদস্য বাদশা আকন, ইজিবাইক শ্রমিক ইউনিয়ন সহ সভাপতি ইকবাল হোসেন, রিক্সা শ্রমিক ইউনিয়নের মেম্বর হায়দার আলী, ওয়ার্ড আওয়ামীলীর যুগ্ন সম্পাদক ফোরকান হাওলাদার, জাসদ নেতা জাকির হোসেন, শ্রমিক ইউনিয়নের সদস্য জসিম , বাবু সুকুমার রায়, মটোর সাইকেল ইউনিয়নের সদস্য রুবেল ডাকুয়া, সভায় ইমারত শ্রমিক ইউনিয়নের নেতা কর্মীরা তাদের বক্তব্যে সুখ দুঃখের কথা ব্যক্ত করেন। নির্বাচন যত এগিয়ে আসছে সাধারন জনগনের মাঝে উচ্ছাস ততোটাই পরিলক্ষিত হচ্ছে। জিয়াউল হক মিন্টু বানারীপাড়ার পৌরশহরের প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে উঠোন বৈঠক সম্পন্ন করেছেন। জিয়াউল হক মিন্টুর নিজ ইউনিয়নের চেয়ারম্যান পদ ছেড়ে পৌরসভার নির্বাচনে আসায় পৌরশহরের জনগন আশার আলো দেখতে পেয়েছেন। পৌরসভা নির্বাচনে শ্রমিক ইউনিয়নের এই নেতাকে মেয়র প্রার্থী হিসেবে পেয়ে বানারীপাড়ার সকল শ্রমিকরা প্রান ফিরে পেয়েছেন মহামারী করোনা কালীন সময়ে গৃহবন্ধী ও অসহায় মানুষদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দেয়া এই নেতা এলাকাকে সর্বদা মাদক, সন্ত্রাস মুক্ত করতে সতেষ্ট। আজকের উঠোন বৈঠকে জিয়াউল হক মিন্টু করোনা মোকাবেলায় সরকারী নিয়মের বাস্তবায়ন ঘটিয়েছেন শতভাগ মাস্ক পরিধানের মাধ্যমে। তিনি করোনা থেকে রক্ষার্থে সবাইকে মাস্ক পরিধান সহ আগামী পৌর নির্বাচনে পৌরসভার সাধারন জনগনের, দিন মজুর ও শ্রমিকদের সমর্থন নিয়ে সবার দোয়া চেয়েছেন। বানারীপাড়া পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা কিংবা দিনক্ষণ চূড়ান্ত না হলেও সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচার-প্রচারণায় মুুুখোর রয়েছে বানারীপাড়া পৌরসভা। বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ০৫ নং সলিয়া বাকপুর ইউনিয়ন চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু বলেন, মেয়র পদে নির্বাচিত হতে পারলে বানারীপাড়া পৌরসভাকে একটি পরিকল্পিত পৌরসভা এবং মাদক,সন্ত্রাস, দুর্নীতিমুক্ত এক তিলোত্তমা পৌরসভায় রূপান্তর করা হবে। তিনি তার সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে জীবনের শেষ দিন পর্যন্ত পৌরবাসীর পাশে থেকে তাদের দুখের ভাগীদার হয়ে জনকল্যাণে নিবেদিত থাকবেন বলে প্রতিশ্রুতি দেন । বিগত সময়ে তার জন প্রতিনিধিত্বকালীন স্থলাবিশেষ বাকপুর ইউনিয়নে যে পরিকল্পনায় উন্নয়নের ধারা প্রবাহিত করেছেন তারও অধিক পৌরবাসীর জন্য করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। দুঃসময়ের ত্যাগী ও পরীক্ষিত মুজিব অন্তঃপ্রাণ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক মিন্টু সকলের দোয়া ও ভালোবাসায় বিশ্বাস করে নৌকা প্রতীক পাওয়ার প্রত্যাশায় তার নির্বাচনী কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। আজকের উঠোন বৈঠকে উপস্থিত ছিলেন বাংলার বীর মুক্তিযোদ্ধারা, যারা জীবন বাজি রেখে দেশ মাতৃকাকে স্বাধীন করেছেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইমারত শ্রমিক ইউনিয়নের শ্রমিক, দিনমজুর ও সাধারন জনগন। এসময় নেতা-কর্মীরা সৎ ও পরিচ্ছন্ন ও রাজনীতিক যোগ্য সংগঠক জিয়াউল হক মিন্টুকে নৌকার কান্ডারী করার দাবীতে শ্লোগানে শ্লোগানে সভাস্থল মুখরিত করে তুলেন।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code