শিরোনাম
যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না! জরাজীর্ণ বাংলাদেশের, সৃষ্টির পর থেকেই অগোছালো অবস্থা, ধারাবাহিকতা বজায় রাখেনি কেউ কখনও বনগাঁও-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা, প্রকৃত ঘটনা যাচাইয়ের দাবি তাহিরপুরের নবাগত ইউএনও রিপামনি দেবীকে বালিকা উচ্চ বিদ্যালয় পরিবারের শুভেচ্ছা সবার আগে বাংলাদেশ : এই শ্লোগান নিয়ে বিএনপি আজকে ক্ষমতায়, শক্ত অবস্থানে তারেক রহমান ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন আরকান বা নামাজের ছেফত ছয়টি! দেশের জনগণের দুর্ভোগ কমাতে চাইলে,প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা নিয়োগ দেয়া জরুরি বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তৃণমূলের উন্নয়নে প্রবাসী যোশেফ যশো

Satyajit Das / ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

Manual2 Ad Code

সত্যজিৎ দাস:

রাজনীতি,সমাজসেবা,মানবাধিকার ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে মানুষের পাশে কাজ করে যাচ্ছেন যোশেফ দাশগুপ্ত যশো। বেলজিয়ামসহ ইউরোপের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দীর্ঘ সময় সক্রিয় থাকার পর এবার নিজের জন্মভূমি মৌলভীবাজারের শ্রীমঙ্গল-কমলগঞ্জের মানুষের কল্যাণ ও উন্নয়নকে গুরুত্ব দিয়ে কাজ করছেন তিনি। একই সঙ্গে বৃহত্তর মৌলভীবাজার জেলার মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও ভূমিকা রাখার প্রত্যয় রয়েছে তাঁর।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত যোশেফ দাশগুপ্ত যশো। ১৯৯৯ সালে বেলজিয়াম বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে সংগঠনের কার্যক্রমে যুক্ত হওয়ার পর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত বেলজিয়াম বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে সংগঠনটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Manual8 Ad Code

ইউরোপের রাজনৈতিক পরিমণ্ডলে দীর্ঘদিন কাজ করার সুবাদে প্রবাসী বাংলাদেশিদের সংগঠিত করা,সাংগঠনিক ঐক্য জোরদার করা এবং বাংলাদেশের বিভিন্ন বিষয় আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন যোশেফ দাশগুপ্ত যশো। পাশাপাশি মানবাধিকার,সংখ্যালঘু অধিকার ও সামাজিক ন্যায়বিচারের বিষয়েও তিনি সক্রিয়।

Manual2 Ad Code

রাজনীতির পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও রয়েছে তাঁর দীর্ঘ সম্পৃক্ততা। ১৯৯৯ সাল থেকে বেলজিয়ামের বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি। প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার পাশাপাশি স্থানীয় ইউরোপীয় সমাজ ও বাংলাদেশি কমিউনিটির মধ্যে পারস্পরিক যোগাযোগ,সম্প্রীতি ও সহযোগিতার পরিবেশ তৈরিতে কাজ করছেন।

তাঁর কর্মকাণ্ডের অন্যতম দিক হলো বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি এবং সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগে সম্পৃক্ত থাকা। প্রবাসে অর্জিত রাজনৈতিক, সাংগঠনিক ও সামাজিক অভিজ্ঞতাকে দেশের মানুষের কল্যাণে কাজে লাগানোর লক্ষ্য নিয়ে তিনি শ্রীমঙ্গল ও কমলগঞ্জের তৃণমূল পর্যায়ে মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন। একই সঙ্গে মৌলভীবাজার জেলার অন্যান্য এলাকার মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়েও কাজ করছেন।

শিক্ষা,মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচারকে উন্নয়নের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে দেখেন যোশেফ দাশগুপ্ত যশো। স্থানীয় অর্থনীতির বিকাশ,তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, উদ্যোক্তা তৈরির পরিবেশ এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়গুলোতেও তিনি গুরুত্ব দিচ্ছেন।

শ্রীমঙ্গল-কমলগঞ্জসহ মৌলভীবাজার জেলার মানুষের উন্নয়নে প্রবাসের অভিজ্ঞতা ও আন্তর্জাতিক যোগাযোগ কাজে লাগানোর লক্ষ্য রয়েছে তাঁর। বিশেষ করে পর্যটন,শিক্ষা, কর্মসংস্থান,স্থানীয় অর্থনীতি ও সামাজিক উন্নয়নের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জেলার মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করছেন তিনি।

Manual4 Ad Code

যোশেফ দাশ গুপ্ত যশোর ভাবনায় রাজনীতি শুধু ক্ষমতা অর্জনের মাধ্যম নয়;বরং মানুষের পাশে দাঁড়ানো,সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখার একটি পথ। দীর্ঘ প্রবাসজীবনে অর্জিত অভিজ্ঞতা ও আন্তর্জাতিক যোগাযোগকে কাজে লাগিয়ে শ্রীমঙ্গল-কমলগঞ্জের পাশাপাশি পুরো মৌলভীবাজার জেলার মানুষের জন্য কাজ করার লক্ষ্যেই তিনি এগিয়ে চলেছেন।

অসাম্প্রদায়িকতা,মানবিক মূল্যবোধ,সামাজিক সম্প্রীতি ও সুশাসনের ওপর গুরুত্ব দিয়ে স্থানীয় মানুষের প্রত্যাশা ও সমস্যাগুলোকে কাছ থেকে বোঝার চেষ্টা করছেন তিনি। প্রবাসের অভিজ্ঞতা ও দেশের তৃণমূল বাস্তবতার মধ্যে সেতুবন্ধন তৈরি করে শ্রীমঙ্গল-কমলগঞ্জসহ পুরো মৌলভীবাজার জেলাকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখাই তাঁর বর্তমান লক্ষ্য।

সিলেট নিউজ২৪/এসডি.

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code