শিরোনাম
কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তাড়াইল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

Coder Boss / ৫৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

Manual6 Ad Code

কিশোরগঞ্জ প্রতিনিধি:

‘পুলিশেই জনতা, জনতাই পুলিশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইল থানায় অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ ডে।তাড়াইল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

Manual2 Ad Code

জানা গেছে, বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেল ৫ টায় তাড়াইল থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমানের সভাপতিত্বে থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ওপেন হাউজ ডে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলার সিনিয়র সহকারি পুলিশ সুপার (করিমগঞ্জ সার্কেল) ইফতেখারুজ্জামান, তাড়াইল উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন।

তাড়াইল থানার ওসি তদন্ত মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত ওপেন হাউজ ডের আলোচনা সভায় উপজেলার আইন শৃংখলার সার্বিক পরিস্থিতির উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আব্দুল হাই, দামিহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক আজাহার, দিগদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাপ হোসেন ভূঁইয়া, ধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
আসাদুজ্জামান মবিন, জাতীয় যুব সংহতি তাড়াইল উপজেলা শাখার সাবেক সভাপতি শাহ আলম সিদ্দিকী।

Manual4 Ad Code

বিশেষ অতিথির বক্তব্যে তাড়াইল উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন বলেন, আমাদের পার্শ্ববর্তী উপজেলা গুলোতে ওয়াজ মাহফিল চলছে। কিন্তু উপজেলা প্রশাসনের নির্দেশে তাড়াইলে তা বন্ধ রয়েছে। আমরা যারা জনপ্রতিনিধি রয়েছি জনসাধারণের কাছে আমাদের জবাবদিহি করতে হচ্ছে। তাই উপজেলাবাসীর পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মহোদয়ের মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি ক্ষুদ্রপরিসরে হলেও স্বাস্থ্যবিধি মেনে ওয়াজ মাহফিল করার অনুমতির চাচ্ছি।

Manual6 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, তাড়াইল উপজেলায় যারা ওয়াজ মাহফিল করতে চান তারা যেন জেলা পুলিশ সুপারের বরাবরে আবেদন করেন। আমরা যাচাই-বাছাই করে জেলা প্রশাসকের পরামর্শক্রমে ওয়াজ মাহফিল করার অনুমোদন দেয়ার ব্যবস্থা করব।

Manual7 Ad Code

বার্তা প্রেরক
আল-মামুন খান
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
তারিখ:০৮-০১-২০২১ খ্রি.
০১৭১৩-৫০৮০৯৮


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code