শিরোনাম
আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বানিয়াচংঙ্গে রাতের আঁধারে ২ ঘন্টা ব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ,পুলিশের দুঃসাহসী ভুমিকায় পরিস্থিতি স্বাভাবিক

Coder Boss / ৬৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

Manual3 Ad Code

হবিগঞ্জ জেলা প্রতিনিধি:

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ৪ নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের তারাসই গ্রামে আজ ৯ জানুয়ারী ২০২১ ইংরেজি রোজ শনিবার হাওরে হাঁস চড়ানো কে কেন্দ্র করে একই গ্রামের দুই পক্ষের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এলাকাবাসী সূত্রে জানাযায় – উপজেলার তারাসই গ্রামের হাওরে হাঁস চড়ানো নিয়ে আজ দুপুরে কলিম মিয়ার ছেলের সাথে একই গ্রামের তবারক হোসেন এর ছেলে মাহমুদ হোসেনের হাতাহাতির ঘটনা ঘটে।

Manual3 Ad Code

এক পর্যায়ে গ্রামের মাতব্বরদের মাধ্যমে হাতা হাতির ঘটনাটি শালিশের মাধ্যমে নিষ্পত্তির

জন্য মাহমুদ হোসেনের কাছে প্রস্তাব দেওয়া হয়। মাহমুদ হোসেনের লোকজন এই প্রস্তাব অমান্য করে হাওরের দিকে ছুটে গিয়ে কলিম মিয়ার হাঁস রাখালকে মারধোর করে।

এই ঘটনার খবর কলিম মিয়ার বাড়ির লোকজন জানতে পারলে তারা মাহমুদ হোসেনের লোকজনদের সাথে বাক বিতন্ডা হয়, এক পর্যায়ে উভয় পক্ষের লোক জন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে রক্ত ক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয় । রাতের আঁধারে নারী পুরুষ মিলে দীর্ঘ দুই আড়াই ঘন্টা যাবত ইট পাটকেল ছুড়তে থাকে এবং দেশীয় অস্ত্র ফিকল, টেটা ছুড়তে থাকে। এতে উভয় পক্ষের ৩০ – ৪০ জনের মত আহত হয়।

Manual3 Ad Code

ঘটনার খবর পেয়ে বানিয়াচং থানার ৫-৬ জনের একদল পুলিশ ঘটনা স্থলে পৌঁছালেও অন্ধকার হওয়ায় এবং পুলিশ সদস্য কম হওয়ায় তেমন কোন ভূমিকা নিতে না পারলেও অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেল মোঃ সেলিম’র দিক নির্দেশনায় এবং বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসাইন’র নেতৃত্বে আরও ২০- ২৫ জনের একদল পুলিশের দুঃসাহসী ভূমিকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
এখনও গ্রামটিতে পুলিশ মোতায়েন রয়েছে।

এসময় ঘটনা স্থলে উপস্থিত থেকে ঘটনা নিয়ন্ত্রণে আনতে পুলিশের সাথে বিশেষ সহযোগিতা করেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি রেখাছ মিয়া,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও আগামী ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী শেখ মারুফ আহমেদ। সেচ্ছাসেবক লীগের নেতা মামুন মিয়া ও আরও অনেকেই।

Manual6 Ad Code

ঘটনা স্থল থেকে ৩ মহিলা এবং এক জন পুরুষ সহ মোট ৪ জন কে আটক করেছে পুলিশ ।
এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন রকম লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। আহত গন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code