শিরোনাম
গ্রামীণফোনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ৫% বিলম্ব বকেয়া ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা পরিশোধের দাবি, সংলাপ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি টানা চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন সাংবাদিক সাজুর বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’ ৩ জনের বিরুদ্ধে মামলা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ইউসেপ বাংলাদেশ আয়োজিত চাকুরী মেলা ২০২৬ অনুষ্ঠিত প্রশাসনিক জটিলতায় স্থবির সিলেট ইনক্লুসিভ স্কুল, তদন্ত প্রতিবেদনেও মিলছে না সমাধান কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ডা. বর্ণালী দাশ ইরা’র”লাইট”প্রকল্পর উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকতার আড়ালে কার্ড বাণিজ্য: টাকার বিনিময়ে তৈরি হচ্ছে ‘সাংবাদিক’ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলে স্বাগত মিছিল
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

* অনলাইনে ফাঁদ পেতে প্রতারণা অতঃপর গ্রেফতার *

Coder Boss / ৪১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

সত্যজিৎ দাস,বাহুবল,প্রতিনিধিঃ

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

এলসি, টিটি, শিপমেন্ট ও কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই পৃথিবীর যেকোনো দেশ থেকে সুলভে মালামাল আমদানি করতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন।

প্রতারক চক্রটি ক্লায়েন্ট যোগাতে অনলাইনে এভাবে নিয়মিত ফাঁদ পাততো। সহজ সরল ব্যবসায়ী কিংবা সাধারণ লোকজন বিভিন্ন দেশ থেকে নানা ধরনের পণ্য আমদানীর জন্য তাদের সাথে যোগাযোগ করে। আমাজন, আলীবাবা, ই বে, আলী এক্সপ্রেস প্রভৃতি ই কমার্স অনলাইন প্লাটফর্মের মাধ্যমে ভুক্তভোগীদের চটকদার বিজ্ঞাপন, প্রলোভন আর নানা ছলচাতুরীমূলক কথা বিশ্বাস করিয়ে এডভান্স টাকা নিয়ে নিত।মালামাল শিপমেন্ট হওয়ার কাগজপত্র দেখিয়ে বাকী টাকাও নিয়ে নিত। টাকা পাওয়ার পর চক্রটি ভিকটিমদের পণ্য সরবরাহ না করে, ঘুরাতে থাকে, কাউকে ভয়ভীতিও দেখায় এবং অনেকের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।

সিআইডি সাইবার মনিটরিং এর বিশেষ একটি টিম এমনই এক প্রতারক চক্রের দুই সদস্য, শাহ আকবর এবং জি. এম. তানভীর হোসেনকে মিরপুর ষাট ফিট এলাকা থেকে আটক করে। জনৈক ভুক্তভোগী গত জুন মাসে থাইল্যান্ড থেকে আড়াই লাখ টাকার কসমেটিকস সামগ্রী আমদানীর অর্ডার দেয় আপসিপার নামের ভুয়া এ প্রতিষ্ঠানের কাছে। পণ্যসামগ্রী আনার ব্যাপারে তারা ন্যূনতম কোন কাজ না করেই পুরো টাকাটাই তারা হস্তগত করে।
প্রতারণার সাথে সংযুক্ত ওয়েবসাইট আ্যাপস ছাড়াও ২৩টি ভিন্ন ভিন্ন নামে ফেসবুক পেইজ পাওয়া গেছে। প্রতারণার শিকার বেশ কয়েকজন ভিকটিমের তথ্যও পাওয়া গেছে, ৪ জন ভিকটিম ইতিমধ্যে আটকদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। আটকদের কাছে থেকে প্রাপ্ত দুটি বিকাশ একাউন্টে ছয় লাখেরও বেশি টাকা এবং ডাচ বাংলা ব্যাংক একাউন্টের মাধ্যমে প্রায় বিশ লাখ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব অর্থ বিভিন্ন ভিকটিমের কাছ থেকে প্রতারনার মাধ্যমে অর্জিত বলে ধারনা করা হচ্ছে।
সাইবার ক্রাইমের ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃত প্রতারকদের ২ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বাংলাদেশ সাইবার ক্রাইম পুলিশ এর এক কর্মকর্তা সিলেট নিউজ 24 কে আরও বলেন যে,আমি দেশের সকল জনসাধারণকে অনুরোধ করছি কোনকিছু যাচাই বাছাই ব্যতিরেকে অনলাইন কেনাকাটায় এডভান্স পেমেন্ট থেকে
বিরত থাকুন। যেকোন ই কমার্স প্রতিষ্ঠানের গুডউইল, ডেলিভারী সিস্টেম,পেমেন্ট মেথড, কাস্টমার কেয়ার সার্ভিস ইত্যাদি সব ব্যাপারে খোঁজ নিয়ে ক্রয়াদেশ দিন।
আর যে কোন সহযোগিতায় সিআইডি সাইবার ক্রাইম সবসময় আপনাদের পাশে আছে।
২৪ ঘন্টা সাইবার ক্রাইম হট লাইন নম্বরঃ +8801320010148

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code