শিরোনাম
মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান তাড়াইলে বড় পর্দায় সম্প্রচারিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধনী অনুষ্ঠান জগন্নাথপুর উপজেলায় রাধারমণ দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ গোরারাই প্রাইমারি স্কুলের শিক্ষক এর বিদায়ী সংর্ধনা দেশটা সুন্দর করতে বতর্মান সরকারকে যথেষ্ট সময় দিতে হবে, অতীত সরকার গুলোর বেহাল দশা ছিলো কবিতার নাম : দেশপ্রেমিক উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে হবিগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন

Coder Boss / ৪৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

Manual4 Ad Code

সত্যজিৎ দাস,বাহুবল(সংবাদ প্রতিনিধি)

সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার তাহিরপুরে “দৈনিক সংবাদ” এর সাংবাদিক মোঃ কামাল হোসেন রাফি(৩০) কে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হবিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

Manual6 Ad Code

হবিগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে আজ ১০/০২/২০২১ ইং রোজ বুধবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

 

এতে সংবাদ মাধ্যম কর্মী সহ,লেখক,কবি এবং নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। সাংবাদিক আব্দুল হালীমের সভাপতিত্বে ও হবিগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম এ আজিজ সেলিমের পরিচালনায় বক্তব্য রাখেন,হবিগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, সাবেক সভাপতি মো: ফজলুর রহমান ও মোহাম্মদ নাহিজ, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, হবিগঞ্জ নিউজের সম্পাদক শরীফ চৌধুরী, আবুল হোসেন সবুজ, এম এ আর শায়েল, জুয়েল চৌধুরী, সৈয়দ মশিউর রহমান, শাহাউর রহমান বেলাল, সহিবুর রহমান, এম সজলু, মোহাম্মদ শাহ্ আলম, নায়েব হোসেন, সুকান্ত গোপ, জায়েদ আলী মামুন, সাইফুর রহমান তারেক, রুবেল তালুকদার, জাহাঙ্গীর রহমান, হাবিবুর রহমান, সঞ্জব আলী, প্রিয়া আক্তার, সুলতান মাহমুদ আরজু, জুনাইদ আহমেদ, আব্দুল ওয়াদুদ চৌধুরী রিফাত, সিজিল আহমেদ,সেলিম মিয়া প্রমুখ।

Manual8 Ad Code

 

মানববন্ধনে সাংবাদিক মো: কামাল হোসেনের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান। এ ছাড়াও এ ঘটনার নেপথ্যে থাকা বালুমহাল সিন্ডিকেটদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিও জানান কর্মরত সাংবাদিকরা।

Manual6 Ad Code

 

প্রসঙ্গত, গত সোমবার (০১-০২-২০২১) সকালের দিকে তাহিরপুরে যাদুকাটা নদী‌তে অবৈধভা‌বে বালু-পাথর উত্তোল‌নের ছ‌বি তোলায় গাছের সঙ্গে বেঁধে সাংবা‌দিক‌ কামাল হো‌সেন রা‌ফিকে মারধর করা হয়। মারধর ও অকথ্য ভাষায় গালাগালি করেন বালু-পাথর উত্তোল‌ন চক্রের মাহমুদুল, রইছসহ বেশ ক‌য়েকজন। সাংবা‌দিক‌ রা‌ফি “দৈনিক সংবাদ” প‌ত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি হি‌সে‌বে কর্মরত আছেন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code