শিরোনাম
​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জগন্নাথপুরের দুর্ণীতিবাজ শিক্ষা অফিসার জয়নালের বিদায়

Coder Boss / ৪২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

Manual3 Ad Code

মোঃ রনি মিয়া জগন্নাথপুর প্রতিনিধি :

Manual7 Ad Code

জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদিনকে অবশেষে অন্যত্র বদলি করা হয়েছে। দীর্ঘ ৩ বছর সময়ের বেশি থাকা ঐ শিক্ষা অফিসার নানা অনিয়ম ও দুর্ণীতির মাধ্যমে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা।
বহুবার কাগজের শিরোনাম হলে অদৃশ্য খুঁটির জোরে থেকেছেন বহাল তবিয়তে। তার দুর্নীতির হাত থেকে রেহাই পায়নি কেউই। চাপা ক্ষোভ থাকলেও চাকুরী হারানোর ভয় ও ম্যানেজিং কমিটিতে বহাল থাকতে এহেন কর্মকান্ডের প্রতিবাদে সাহস পায়নি কেউই।
অবশেষে তার বদলি হওয়ায় নড়েচড়ে বসেন সবাই। তাদের মধো দেখা যায় যেন সস্থির নিঃশ্বাস।
জানা যায়, সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় ২০১৭ সালের ১৪ সেপ্টেম্বর মোঃ জয়নাল আবেদিন সহকারী শিক্ষা অফিসার হিসাবে যোগদান করেন।
যোগদানের পর উপজেলা শিক্ষা অফিসার হিসাবে চলতি দায়িত্বে নিয়োজিত থেকে তিনি নানা অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েন।
টাকা ছাড়া তিনি কিছুই বুঝেন না।
চক আকঁতে থাকেন নানা কৌশলে। তার অনুসারী কিছু দালালদের মাধ্যমে দাপটের সাথে ঘুষ বাণিজ্য চালিয়ে আসছিলেন। পাশাপাশি সরকার দলীয় নেতাদের চামচামি করে সুবিদা আদায়ে তৎপর ছিলেন পঞ্চরঙ্গী এই কর্মকর্তা। ভুক্তভোগীদের মতে,
এই উপজেলার সর্বজন স্বীকৃত ঘোষখোর ও দুর্নীতিবাজ অফিসার ছিলেন তিনি।
অভিযোগ রয়েছে, প্রাক প্রাথমিকের খেলনা নিজে ক্রয় করে নামেমাত্র স্কুলে বিতরণ, স্লীপের টাকায় ভাগ বসানো, স্কুলের ক্ষুদ্র মেরামতে বড় কর্তাদের নাম ভাঙ্গিয়ে কমিশন নেয়া, বদলি বাণিজ্য ও গেল সপ্তাহে ই এফ টি, ফরম বাবৎ ২ শ টাকা করে ৭ শতাধিক শিক্ষকের কাছ থেকে আদায় নিয়ে, সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ সহ সোশ্যাল মিডিয়া ফেইসবুকে বেশ বিতর্কের সৃষ্টি হয়। তাছাড়া ইতোপূর্বে নৈশ প্রহরী নিয়োগেও শিক্ষা অফিসার জয়নালের বিরুদ্ধে রয়েছে অনিয়ম- দুর্নীতির অভিযোগ। সম্প্রতি এ নিয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ ছাপা হলেও কিছুদিনের মাথায় তা চাপা পড়ে যায়।
গত কদিন ধরে তার বদলির গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে তাকে বদলি করা হলে তিনি মঙ্গলবার (১৬) ফেব্রুয়ারী দুপুরে নিরবে নতুন কর্মস্থল নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় চলে যান। এই সংবাদ ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের মধো স্বস্থি ফিরে আসে।
এদিকে জগন্নাথপুর উপজেলায় আসার পূর্বে তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় থাকাকালে বহুল প্রচারিত দৈনিক যুগান্তরে তার বিরুদ্ধে দুর্নীতির প্রতিবেদন ছাপা হয়।
তার বাড়ি ময়মনসিং জেলার পূর্বধলা উপজেলায়। সে বর্তমানে জেলা সদরে একাধিক বাড়ী গাড়ীর মালিক বলে জানা গেছে। তদন্ত হলেই তার দুর্নীতির অজানা রহস্য উদঘাটন সম্ভব বলে সচেতন মহল মনে করছেন।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code