শিরোনাম
অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইচ্ছে থাকলে উপায় হয়, সেবা’ই উদ্দেশ্য, ব্যবসা নয়

Coder Boss / ৩২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১

Manual6 Ad Code

সত্যজিৎ দাস,সিলেট(সংবাদ প্রতিনিধি)

Manual5 Ad Code

অনেকেই ভাবেন,”ফেসবুক বুঝি এই প্রজন্মের ভার্চুয়াল আড্ডার জায়গা”। এখানে সময়ের অপচয় ছাড়া কিছুই হয় না!’ তাদের এই ধারণা মুহুর্তেই বদলে যাবে যদি তারা ‘ সিলেট ডাক্তার সহায়তা ‘ গ্রুপ ও ‘ Doctor e bari ‘ ফেসবুক পেইজে যান। এই গ্রুপ ও পেইজ থেকেই সিলেটের কয়েকজন তরুণরা মিলে অসহায় ও দুস্থ রোগীদের জন্য বিশেষজ্ঞ ডাক্তারদের এপোয়ন্টমেন্ট,বুকিং,সিরিয়াল নাম্বার ও চিকিৎসা সংক্রান্ত তথ্য সহায়তা কার্যক্রম চালাচ্ছেন।
সিলেট,ঢাকা সহ বাংলাদেশের অনেক জেলার মানুষই ” সিলেট ডাক্তার সহায়তা” গ্রুপ ও ” Doctor e bari ” ফেসবুক পেজ থেকে সম্পূর্ণ বিনামূল্যে খুব সহজে দ্রুত ডাক্তারদের এপোয়েন্টমেন্ট পেয়ে ডাক্তার দেখাতে পারছেন কোন ঝোপ ঝামেলা ছাড়াই। এই মহৎ উদ্যোগ হাতে নিয়েছিলেন সিলেটের কৃতি সন্তান মোহাম্মদ তানভীর হোসাইন ২০১৯ সালে” সিলেট ডাক্তার সহায়তা ” ফেসবুক গ্রুপ এর মাধ্যমে। হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে বর্তমানে সকলের সুবিধার জন্য ফেসবুক পেইজ ” Doctor e Bari ” এবং www.doctorebari.com নামে ওয়েবাসাইটও খোলা হয়েছে।
এটাই সিলেটের সর্বপ্রথম অনলাইনে ফেসবুক গ্রুপ,পেইজ ও ওয়েবসাইট যার মাধ্যমে সম্পূর্ণ বিনা মূল্যে সিলেট, ঢাকা সহ ভারতের স্বনামধন্য এবং বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসা সংক্রান্ত তথ্য সহায়তা দেয়া হয়। এর জন্য সিলেট ডাক্তারি সহায়তা ফেসবুক গ্রুপে পোষ্ট দিয়ে,অথবা পেইজে মেসেজ দিয়ে খুব সহজেই ঘরে বসেই অজানা ডাক্তারি সংক্রান্ত তথ্য জানতে পারা যায়।
আজ মোহাম্মদ তানভীর হোসাইন( চিফ এ্যাডমিন) আর একা নয়,উনার সাথে মানবসেবায় ব্রত পালন করছেন আরও ৯ জন উদ্যোমী তরুণ,তরুণী।
“সিলেট ডাক্তারি সহায়তা “গ্রুপ ও Doctor e bari ফেসবুক পেইজ এবং ওয়েবসাইট এর জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন; তারেক আহমদ(CO-FOUNDER & CEO), সাব্বির আহমেদ(HEAD OF ANALYSIS),আশরাফ আহমেদ(এ্যাডমিন), এম জাকির সাখাওয়াত(এ্যাডমিন),আহমেদ সুফিয়ান(এ্যাডমিন), ইফতাদ চৌধুরী(মডারেটর),এ. কে. চয়ন(মডারেটর), রোমানা চৌধুরী(এ্যাডমিন), জাহাঙ্গীর আলম জুনেদ(এ্যাডমিন)।।
” সিলেট ডাক্তারি সহায়তা” গ্রুপ ও “ডক্টর ই-বাড়ী” এর সেবা সমূহঃ
👉 যেকোন ডাক্তারী সহায়তা- বিশেষজ্ঞ ডাক্তার এর নাম,চেম্বারের ঠিকানা,সিরিয়াল নাম্বার। 👉সিলেট, ঢাকা ও ভারতের বিশেষজ্ঞ ডাক্তারদের এপোয়েন্টমেন্ট সহায়তা প্রদান।
👉আপনার সকল মেডিকেল রিপোর্ট ও কাগজ পত্র দেখে সঠিক বিভাগের ডাক্তার নির্ধারণে সহায়তা।
👉আপনার বাজেট অনুযায়ী উন্নত হাসপাতাল খুঁজে পেতে সহায়তা।
👉 চিকিৎসা অনুযায়ী সেরা সার্জন/বিশেষজ্ঞ ডাক্তার নির্ধারণে সহায়তা।
👉 জরুরি এ্যাম্বুল্যান্স সার্ভিস সহায়তা
👉 অনলাইন মেডি সার্ভিস এর মাধ্যমে উন্নত মেডিকেল প্রোডাক্ট ফ্রী হোম ডেলিভারি। বিঃদ্রঃ- বিশেষজ্ঞ ডাক্তার এর এপোয়েন্টমেন্ট ও চিকিৎসা সংক্রান্ত সকল তথ্য সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়।
উল্লেখ্য ২০১৯ সালে জাতীয় গ্রন্থ কেন্দ্র-ঢাকা,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়-ঢাকা,জেলা প্রশাসন-সিলেট এর পক্ষ থেকে “সিলেট ডাক্তারি সহায়তা ডেস্ক” অংশগ্রহণ এর স্বীকৃতি স্বরূপ শুভেচ্ছা স্মারক লাভ করেছে সিলেট ডাক্তারি সহায়তা গ্রুপ।
চিফ এ্যাডমিন মোহাম্মদ তানভীর হোসাইন ও তার সহযোগীরা মিলে গরিব, অসহায়, দুস্থ রোগীদের জন্য চিকিৎসা সংক্রান্ত সাহায্যের জন্য তহবিল গঠন এর উদ্যোগ গ্রহণ করেছেন ও তারা দেশ-বিদেশের সর্বস্তরের দানশীল ব্যক্তিদের তাদের এই মহৎ উদ্যোগে সামিল হবার জন্য আহবান জানিয়েছেন এবং “সিলেট ডাক্তারি সহায়তা” ফেসবুক গ্রুপে জয়েন হবার ও www.doctorebari.com ওয়েবসাইটে ভিজিট করার জন্য অনুরোধ করেছেন।।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code