শিরোনাম
অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নবাগত ওসি আব্দুল রাজ্জাকের সঙ্গে সাংবাদিকের পরিচিত ও মতবিনিময় সভা

Coder Boss / ৩৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

Manual4 Ad Code

নাহিদ মিয়া মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জ মাধবপুর থানার নবাগত ওসি মোঃ আব্দুল রাজ্জাক সঙ্গে প্রেসক্লাব সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) বিকাল ৪ টার দিকে থানার হল রুমে নবাগত ওসির মোঃ আব্দুর রাজ্জাক এর আমন্ত্রনে ঘন্টাব্যাপি আলোচনা হয়েছে।

মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-মাধবপুর থানার ওসি তদন্ত মোঃ আমিনুল ইসলাম থানার সেকেন্ড অফিসার মোঃ ফজলে রাব্বি।

মাধবপুরে প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাবেক সভাপতি রুকন উদ্দিন লস্কর, আলাউদ্দিন আল রনি, আইয়ুব খান, শংকর পাল, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান,অলিদ মিয়া,যুগ্ন সাধারণ সম্পাদক আলমগীর কবির, সাংবাদিক সানাউল হক শামীম, আবুল হোসেন সবুজ, একরামুল আলম লেবু, রাজীব দেব রায় রাজু, জামাল মোঃ আবু নাসের, প্রমূখ।

পরিচয় পর্ব শেষে সাংবাদিকদের কার্যক্রম, পুলিশ সাংবাদিকের মধ্যে সংবাদ বিষয়ে মতবিনিময় হয়।

সভার শুরুতেই মাধবপুর থানা ওসি মোঃ আব্দুর রাজ্জাক বলেন, পুলিশ সাংবাদিক উভয়-উভয়ের সঙ্গে সমন্বয় রয়েছে এবং সমন্বয় থাকা দরকার। মূলত সাংবাদিক তৃণমূলের সংবাদ সংগ্রহে যথেষ্ঠ কুটকৌশলী ও পরিশ্রম করে থাকে। অনেক ক্ষেত্রে সাংবাদিকের মাধ্যমে পুলিশ অনেক তথ্য পেয়ে থাকে। যার ফলে পুলিশি কার্যক্রম অনেকটা সহজ হয়।

Manual7 Ad Code

তাই বর্তমান নবাগত ওসি আব্দুল রাজ্জাককে পরামর্শের মাধ্যমে মাধবপুরকে মাদক, অপরাধ মুক্ত, হিসেবে ঢেলে সাজানোর সহযোগিতা চান।

এ ব্যাপারে নবাগত ওসি মোঃ আব্দুর রাজ্জাক বলেন, আমি মাধবপুর থানায় নতুন যোগদান করেছি। মাধবপুর সার্বিক বিষয়ে আপনারা অবগত।

মাধবপুর আইনশৃংখোলা সুন্দর রাখতে ও মাদক নির্মূলে সাংবাদিকের সহায়তা কামনা করেন।

এ ব্যাপারে মাধবপুর থানা তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, মাধবপুর থানা পুলিশ সবসময় আইনশৃংখলা সুন্দর রাখতে ও মাদক নিধনে সার্বক্ষনিক সজাগ রয়েছে। আগামী দিনে আইনশৃংখলা তথা মাদক নির্মূলে নবাগত ওসি ও থানা পুলিশকে সহযোগিতা করার অনুরোধ জানান।

Manual3 Ad Code

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান বলেন, সাংবাদিক পুলিশ উভয় উভয়ের কার্যক্ষেত্রে সহায়ক। সাংবাদিকের অনুসন্ধানী রির্পোটের মাধ্যমে পুলিশি কার্যক্রম অনেকটা সহায়ক হয়। তাই পুলিশ সাংবাদিক মিলেমিশে মাধবপুর সার্বিক পরিস্থিতি সুন্দর হউক এমন প্রত্যাশা করেন।

প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, পুলিশ আইন বাস্তবায়ন কারী প্রশাসনিক দপ্তর। সাংবাদিক পুলিশের গুরুত্বপুর্ণ সহায়ক মাধ্যম। পুলিশ সাংবাদিক একই কাজ করে। পুলিশ আইন প্রয়োগ করে, সাংবাদিক দূর্নীতির নজরে হানে ও চিত্র তুলে ধরে।

Manual5 Ad Code

সাংবাদিক পুলিশ প্রকৃত অর্থে দেশ তথা জাতির মঙ্গল কামনায় কাজ করলে দেশ সোনার বাংলায় পরিণত হবে। সাংবাদিকের হাতে কোনো অস্ত্র নেই, ৩ টাকা দামের কলম পকেটে নিয়ে ২৪ ঘন্টা যেন অতন্দ্র প্রহরীর ন্যায় বিনা বেতনে মানুষের সেবায় কাজ করে থাকে।

তাই তিনি নবাগত ওসি আব্দুল রাজ্জাকের সাথে একাত্বতা ঘোষণা করে মাধবপুরকে সকল দুর্নীতি, সন্ত্রাস, মাদক নির্মূলে সকল সহায়তার অশ্বাস প্রদান করেন।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code