শিরোনাম
অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বুঝা, অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক, হায়রে বান্দার ডাকে যেভাবে সাড়া দেন আল্লাহ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী “বিশ্বম্ভরপুরে মেয়েদের শিক্ষায় বাজেটে পৃথক বরাদ্ধের দাবি ” ইউপি ও উপজেলা পরিষদের সঙ্গে ইরার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে দুই পক্ষের কর্মসূচি পালন ধর্মপাশা উপজেলায়

Coder Boss / ৩৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১

Manual8 Ad Code

এম এইচ লিপু মজুমদার ধর্মপাশা প্রতিনিধি

Manual4 Ad Code

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার (১৭মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের একাংশের উদ্যোগে উপজেলা বিআরডিবি হল রুমের সামনে থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলার সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে তা শেষ হয় । পরে সেখানে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটার পর সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ।উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জুবায়ের পাশা হিমুর সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ তালুকদার,উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মঞ্জুরুল হক,ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহম্মেদ,উপজেলা যুবলীগের সহসভাপতি এমআর খান পাঠান,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন খান,যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল সানি প্রমুখ। অপরদিকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অপরাংশের উদ্যোগে আজ সকাল আটটার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ১০টার দিকে উপজেলা সদরের বঙ্গবন্ধু চত্বরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। ওইদিন বিকেল পাঁচটার দিকে উপজেলা সদরের বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন।

উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলী আকবরের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা এটি এম নাজিম উদ্দিন আল আজাদ, আবদুল হাই তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোকাররম হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াসমীন আক্তার,সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলা উদ্দিন শাহ , সাধারণ সম্পাদক বেনুয়ার হোসেন খান,উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন,উপজেলা তরুণ লীগের আহ্বায়ক তানভীর কবীর প্রমুখ।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code