শিরোনাম
বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কবিতাঃ কুরবানী হলো ত্যাগের নাম

Coder Boss / ৩৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

Manual3 Ad Code

লেখকঃ

Manual4 Ad Code

সাংবাদিক সুমাইয়া আক্তার শিখা

পশুর গলে অসি দিয়ে কুরবানী সব করে,
পশু মনের কুরবানীটা কে করিতে পারে?
রবের হুকুম পালন করে পশু যবেহ করে,
রবের তরে হয় না তো খুন মানুষ ভুবন পরে।
পশুগুলো যবেহ করা তাঁরই বিধান,
পশু মনের মানুষ কেন হয়নি নিধন।
বিধির বিধান মেনে মানুষ পশু করে খুন,
কার বিধান মেনে মানুষ,
মানুষ করে খুন?
চারিদিকে আজ খুশির জোয়ার
সবাই গাইছে গীত,
এসেছে ধরায় মুসলিম জাহানের
প্রিয় কুরবানির ঈদ।
সবাই ঈদে কুরবানি দিবে
প্রতিপালকের তরে,
মানব মনের পশুত্বটা যেন
একেবারেই যায় মরে।
নয় এটা কোন সামাজিক রীতি
এটা বড় উপাসনা,
বিজ্ঞ এমন সকল লোকের
এই কথাটা জানা।
কিছু মুর্খ কুরবানিকে ভেবে
সামাজিক রীতি নীতি,
টাকার গরম দেখাচ্ছে তারা
ভুলে স্রষ্টার ভীতি।
বেশী দাম দিয়ে গরু কিনে তারা
করে যায় অহঙ্কার,
কুরবানির সেই মহত্বটাকে
ভেঙ্গে করে চুরমার।
তারা তো জানেনা আল্লাহর কাছে
রক্ত মাংস পৌছেনা,
নিয়্যতটাই শুধু দেখার ছিল
খেয়ালে তাদের ধরেনা।
কুরবানি হল ত্যাগের নাম
ভোগের সাথে তার দ্বন্দ,
ভোগের জন্য কুরবানি করা
কাজটা বড়ই মন্দ।
অনাহারীকে আহার না দিয়ে
নিজেরাই আহার করলে,
কুরবানি তার কবুল হবেনা
শত গরু ছাগল মারলে।
শুধু পশু মারার নাম কুরবানি না
এতে আছে কিছু দর্শন,
নিজের মনের পশুত্বটাকেও
দিতে হবে বিসর্জন।
মহত্বটা উপরে তোলে
পশুত্ব যখন দিবে বাদ,
তখনি কেবল মানুষ হবে
আশরাফুল মাখলুকাত।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code