শিরোনাম
আপনি কি জানেন কিভাবে আপনি ভালো হবেন! হাফিজ মাছুম আহমদ দুধরচকী অকার্যকর ও হাস‍্যকর মজুরি বোর্ড , মালিকেরা লাভবান না হতে পারলে বেতন বাড়াবে কি করে? তিতাসে হত্যার মূল আসামিদের গ্রেফতারের দাবি, সংবাদ সম্মেলনে পরিবারের আহাজারি বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী বিএনপি অফিসের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নামে ল্যাপটপ চুরি চার্জ পুলিশের চার্জশিট নেই অন্যের পরিচয়ে ডিজিটাল প্রতারণা: প্রযুক্তির আড়ালে অপরাধ, নীরব শিকার সমাজ অনলাইন হেনস্তা ও নারীর ন্যায়বিচারের সংকট মদনের মাটি ও মানুষের দুই জোড়া আলোকবর্তিকা: আমাদের প্রেরণা, আমাদের অহংকার সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরায় ২৮ দিনের শিশু হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

Coder Boss / ৪৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

Manual1 Ad Code

শেখ আবুমুছা সাতক্ষীরা থেকে;

Manual3 Ad Code

সাতক্ষীরার শ্যামনগর থেকে ২৮ দিনের শিশু হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। শুক্রবার দুপুরে শ্যামনগর উপজেলার যতিন্দ্রনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত পলাতক আসামীর নাম মোঃ আজাদ আলী গাজী (৪৫)। তিনি ওই গ্রামের মৃত. জব্বার গাজীর ছেলে।
র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ শরীফুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল শ্যামনগর উপজেলার যতিন্দ্রনগর এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে শিশু হত্যা মামলার প্রধান আসামী আজাদ গাজীকে গ্রেফতার করা হয়। তিনি জানান, গত ১২ জুলাই বিকালে গ্রেফতারকৃত আজাদ গাজী পারিবারিক কলহের জেরে প্রতিবেশী যতিন্দ্রনগর গ্রামের আমিনুর রহমানের ২৮ দিনের কন্যা শিশু সুমাইয়া সুলতানাকে পুকুরের পানিতে ডুবিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত শিশুর মা আফরোজা খাতুন গত ১৪ জুলাই শ্যামনগর থানায় আজাদ আলী গাজীকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। শুক্রবার দুপুরে এ মামলার প্রধান আসামী আজাদ আলী গাজীকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code