শিরোনাম
​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

Coder Boss / ১০৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১

Manual5 Ad Code

শেখ আবুমুছা সাতক্ষীরা থেকে;

Manual6 Ad Code

সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি,আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বে-সরকারি ভবনসমূহে জাতীয় পাতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। এছাড়া কোরান তেলোয়াত, দোয়া, আলোচনা সভা ও বঙ্গবন্ধু মুর‌্যালে ফুলেল মাল্য অর্পন, খাদ্য বিতরনসহ নানা কর্মসুচি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, সাতক্ষীরা প্রেসক্লাব, রেডক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সকালে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। পরে স্ব-স্ব ব্যানারে অনুষ্ঠিত হয় আলোচনাসভা ও খাদ্য বিতরন।
এদিকে, দিবসটি উপলক্ষ্যে বেলা ১২ টায় সাতক্ষীরা প্রেসক্লাব আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচী পালন করা হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম। এ সময় আরো বক্তব্য রাখেন, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলাম, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যার্নাজি, এম কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জল, সেলিম রেজা মুকুল, মনিরুল ইসলাম মনি, আব্দুল জলিল প্রমূখ। অনুষ্ঠান শেষে খাদ্য বিতরণ করা হয়। এছাড়া সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় শোক দিবস পালিত হয়।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code