শিরোনাম
যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না! জরাজীর্ণ বাংলাদেশের, সৃষ্টির পর থেকেই অগোছালো অবস্থা, ধারাবাহিকতা বজায় রাখেনি কেউ কখনও বনগাঁও-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা, প্রকৃত ঘটনা যাচাইয়ের দাবি তাহিরপুরের নবাগত ইউএনও রিপামনি দেবীকে বালিকা উচ্চ বিদ্যালয় পরিবারের শুভেচ্ছা সবার আগে বাংলাদেশ : এই শ্লোগান নিয়ে বিএনপি আজকে ক্ষমতায়, শক্ত অবস্থানে তারেক রহমান ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন আরকান বা নামাজের ছেফত ছয়টি! দেশের জনগণের দুর্ভোগ কমাতে চাইলে,প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা নিয়োগ দেয়া জরুরি বানারীপাড়ায় জবরদখলকৃত ৮ কাঠা জমি উদ্ধার, ৭ শতাংশ মসজিদে দান একাত্তরের চেতনা বিক্রি করা, জনগণের কদর ছিলো না,আওয়ামী লীগের কাছে বনাম হাস‍্যকর লকডাউন
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রাজশাহী ডিবি পুলিশের অভিযানে নকল প্রসাধনী সামগ্রী উদ্ধারসহ ০২ জন গ্রেফতার।

Coder Boss / ৫৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধিঃ

Manual2 Ad Code

১৬ সেপ্টেম্বর ২০২১ ইং বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর গোয়েন্দা শাখা (ডিবি) টিম বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নকল প্রসাধনী সামগ্রীর উপকরণসহ ০২ জন ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হচ্ছে….

১। শ্রী বিশ্বজিৎ সরকার (২৮),পিতা- বলাই সরকার। ২। শ্রী বিপ্লব সরকার (২৫),পিতা- বলাই সরকার, উভয় সাং-জয়কৃষ্ণপুর, থানা-দূর্গাপুর,জেলা-রাজশাহী।

Manual3 Ad Code

উল্লেখ্য যে,গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলা গোয়েন্দা শাখা জানতে পারেন যে, দুর্গাপুর থানাধীন জয়কৃষ্ণপুর গ্রামস্থ বিশ্বজিৎ সরকার এর বাড়িতে নকল প্রসাধনী উৎপাদন করা হয়। বিষয়টি রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অবহিত হন। এরপর রাজশাহীর সম্মানিত পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) স্যারের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সনাতন চক্রবর্তীর নেতৃত্বে ডিবির ইন্সপেক্টর মোঃ আতিকুর রহমানসহ সঙ্গীয় টিম উক্ত অভিযানটি পরিচালনা করে। অভিযান পরিচালনা করে ১৬ সেপ্টেম্বর তারিখ সন্ধ্যা ০৬.৩০ ঘটিকায় দূর্গাপুর থানাধীন জয়কৃষ্ণপুর গ্রামের ধৃত আসামী বিশ্বজিৎ সরকারের বাসার নকল কারখানা হতে ভেজাল প্রসাধনী সামগ্রী ও তৈরির মেশিন, বিভিন্ন প্রসাধনী কেমিক্যাল দ্বারা তৈরী ক্রীম,বিভিন্ন কোম্পানির নকল খালি মোড়ক,খালি কাগজের প্যাকেট ও ক্রীম তৈরিতে ব্যবহৃত বিভিন্ন মালামালসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় এই চক্রের কয়েকজন পালিয়ে যায়। এ বিষয়ে দুর্গাপুর থানায় একটি মামলা রুজু হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

জব্দকৃত আলামতের বিবরণঃ-
(১) ০১টি স্টীলের তৈরী চার কোনা স্টানযুক্ত ভেজাল ক্রীম তৈরীর মেশিন।
(২) ০১টি হিট মেশিন।
(৩) ০১টি ক্লীপ ও একটি টাইট মেশিন।
(৪) ৩০টি কাগজের প্যাকেটের মধ্যে ঢুকানো অবস্থায় সাদা প্লাষ্টিকের কোটাতে পূন্য ভেজাল প্রসাধনী ক্রীম প্রতিটি প্যাকেটে ০৬টি করে মোট ১৮০টি ভেজাল ক্রীমের কোটা।
(৫) খাকী রংয়ের ৩৩টি কাগজের কাটুনের ভিতরে নকল লতা হারবাল প্রসাধনী ক্রীমের প্রতিটিতে ৪৮টি করে ভেজাল ক্রীমের কোটা।
(৬) নকল লতা হারবাল এর কাগজের প্যাকেট দুই বস্তা।
(৭) সাদা প্লাষ্টিকের খালি কোটা দুই বস্তা।
(৮) খালি বক্স দুই কাটুন।
(৯) খালি কাগজের প্যাকেট তিন কাটুন।
(১০) সাদা প্লাষ্টিকের বস্তায় বিভিন্ন কোম্পানির লেবেল ও মোড়ক মোট ০৭ বস্তা।
(১১) খাকী রংয়ের কাগজের বস্তায় সাদা পাওডার জাতীয় কেমিক্যাল ০২ বস্তা।
(১২) সাদা পলিথিনে মোড়ানো দানাদার সাদা রংয়ের কেমিক্যাল ৭ কেজি।
(১৩) ১টি স্টীলের ঢাকনা বিশিষ্ট হাতল যুক্ত ড্রাম।
(১৪) ৪টি প্লাষ্টিকের জারকিন প্রতিটিতে আনুমানিক ১০লিটার করে তরল জাতীয় কেমিক্যাল। মোট ৪০ লিটার।
(১৫) ২টি গ্যাস সিলিন্ডার যার একটি ৩৫কেজি অপরটি ১২ কেজি ও ১টি গ্যাসের চুলা।
(১৬) ১টি স্টীলের বালতি ও ২টি পাতিল। মূল্য অনুমান ১,০০০/- টাকা।
(১৭) ডেলিভারী চালান কপি ০৫ পাতা।
(১৮) ভেজাল প্রসাধনী সামগ্রী বিক্রয় কাজে ব্যবহৃত একটি রেজিঃ বিহীন মোটরসাইকেল।

Manual6 Ad Code

এসব তথ্য নিশ্চিত করেছেন,মোঃ ইফতে খায়ের আলম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর),রাজশাহী।

Manual8 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code