শিরোনাম
রাজনৈতিক বিশ্লেষক, প্রভাবশালী কলামিস্ট, রাষ্ট্রচিন্তক- অথই নূরুল আমিন লেখালেখি করেছেন ​বানারীপাড়ার চাখার ইউনিয়নে কেমন চেয়ারম্যান চায় সাধারণ মানুষ? বানারীপাড়ায় ব্র্যাক ‘শিখা’র অরিয়েন্টেশন সভা নিয়ে বিতর্ক: মূল স্টেকহোল্ডারদের বাদ দিয়ে ‘প্রহসনের’ সভার অভিযোগ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজার শেরপুরে হাইওয়ে পুলিশের অভিযানে ২২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ, চালক গ্রেপ্তার রাজধানীর তুরাগ থানায় দায়ের করা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাশ্বত দত্তর বিরুদ্ধে অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ সু-সন্তান নির্মানে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র ১০টি নির্দেশনা বাবা মায়ের মেনে চলা উচিৎ! দেশের জেলা-উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ: প্রেক্ষিত ঝিনাইদহ জেলা ​বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের সন্ধ্যা নদীতে নোঙর করা ড্রেজার ও বলগেট জাহাজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারীপাড়ায় স্কুল মাঠে সাবেক চেয়ারম্যানের বালুর ব্যবসায় চরম ভোগান্তিতে স্কুল শিক্ষার্থীরা

Coder Boss / ৩৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

Manual3 Ad Code

 

জাকির হোসেন , বরিশাল প্রতিনিধিঃ

Manual6 Ad Code

বরিশালের বানারীপাড়ার সৈয়দকাঠি ইউনিয়নের
একটি স্কুল মাঠে বালুর স্তুপ থাকায় চরমভাবে ভোগান্তির স্বিকার হতে হচ্ছে ঐ স্কুলের শিক্ষক শিক্ষার্থীসহ অভিভাবদের। স্কুল মাঠে বালুর ব্যবসা করছেন সাবেক এক ইউপি চেয়ারম্যান।
সৈয়দকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধার বিরুদ্ধে এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ অবৈধভাবে দখল করে বালুর ব্যবসা করার এমন অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, উপজেলার সৈয়দকাঠির সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা আনোয়ার হোসেন মৃধা প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠের একাংশ দখল করে বালুর ব্যবসা করে আসছেন। সম্প্রতি স্কুল খুলে দেয়ায় এবং শিক্ষার্থী স্কুলে আসার
ফলে ঝড় বাতাসে বালু উড়ে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী,অভিভাবক ও শিক্ষকদের জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মধ্যে ফেলছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কান্ত সরকার বালু ব্যবসায়ী সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধাকে মাঠ পরিস্কার করে অন্যত্র বালু ব্যবসা করার জন্য বার বার অনুরোধ জানালেও তিনি তাতে কোন কর্নপাত করেননি।কোমলমতি শিক্ষার্থীর কষ্টের কথা ও তিনি বিন্দুমাত্র চিন্তা ও করেননি। বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করা প্রভাবশালী সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধার বিরুদ্ধে স্কুুল মাঠ দখল করে বালুর ব্যবসা ছাড়া ও ওই স্কুল সংলগ্ন সন্ধ্যা নদীর শাখা কঁচা নদীর তীরের সরকারি খাস সম্পত্তি দখল করে রাইস মিল নির্মাণসহ ইট, বিভিন্ন ধরণের বালু, খোয়া ও ধান-চালের (কুটিয়ালী) ব্যবসা করারও অভিযোগ রয়েছে। সৈয়দকাঠি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কান্ত সরকার বলেন সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধা দীর্ঘদিন ধরে স্কুলের মাঠের একাংশ দখল করে বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছেন । তাকে বার বার অনুরোধ করার পরেও তিনি মাঠ পরিস্কার করে দেননি। স্কুল খুলে দেয়ায় বাতাস উড়ন্ত বালু শিক্ষার্থী,অভিভাবক ও শিক্ষকদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া বাতাসে বালু উড়ে পথচারী,স্কুল সংলগ্ন বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানসহ জনসাধারণ চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সাবেক এ চেয়ারম্যানকে বলে কোন ফল না পাওয়ায়
সৈয়দকাঠি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কান্ত সরকার এ ব্যপারে গত ২০ মে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার কাছে লিখিত অভিযোগ করেছিলেন। উপজেলা চেয়ারম্যান,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছেও ওই অভিযোগের অনুলিপি দেওয়া হয়েছিল। অভিযোগ দেওয়ার পরে গত চারমাসেও কোন এক অজ্ঞাত কারনে এ ব্যপারে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে সৈয়দকাঠির সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধা বলেন, সরকারি ভাবে পাওয়া ভূমিহীনদের সম্পত্তি তিনি ক্রয় করে সেখানে বালুসহ বিভিন্ন ব্যবসা করছেন এবং সেই সম্পত্তির কিছু অংশ ওই স্কুলেও দান করেছেন। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা বলেন এ ব্যপারে মোবাইল কোর্ট পরিচালনাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code