শিরোনাম
বানারীপাড়ায় নতুন দাপ্তরিক কক্ষে সংসদ সদস্য সান্টু: নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় আদর হোসেন সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণ ও পুষ্টি সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে তাড়াইলে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! হাফিজ মাছুম আহমদ দুধরচকী রেমিটেন্স যোদ্ধা ও ব্যবসায়ীর ওপর আল ফালাক রিয়েল এস্টেটের প্রতারণা ও হুমকির পাহাড়সম অভিযোগ: সংবাদ সম্মেলন ও আইনি লড়াই অব্যাহত গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ১৬ বছরের আইনগত পাওনা পরিশোধের দাবিতে প্রতিবাদ সমাবেশ সাধুহাটি ফজলুল হাসান ইসলামিক একাডেমিতে মেধা প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ভার্ড-একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কুলাউড়া ও কমলগঞ্জে বিজিবি’র টহল ।

Coder Boss / ৯৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেটের মৌলভীবাজারের কমলগঞ্জ ও কুলাউড়ায় পূজামণ্ডপগুলোর নিরপত্তার স্বার্থে বৃহস্পতিবার(১৪ অক্টোবর) থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার(১৩ অক্টোবর) রাতে কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে এমন তথ্য জানিয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

Manual8 Ad Code

কুমিল্লার ঘটনার জেরে বুধবার(১৩ অক্টোবর) রাত থেকে উত্তপ্ত হয়ে উঠে কমলগঞ্জ ও কুলাউড়া’র রবিরবাজার ও কর্মধা ইউনিয়ন । বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল বের হয়। একাধিক পূজা মণ্ডপে হামলারও অভিযোগ পাওয়া গেছে।

Manual7 Ad Code

কমলগঞ্জ উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাসের অভিযোগ,মুন্সীবাজার মইডাইল পুজা মন্ডপের মূর্তি ভাঙচুর করা হয়েছে।

Manual4 Ad Code

কুলাউড়া উপজেলার বিশিষ্ট রাজনীতিবিদ ও পূজা উদযাপন পরিষদ এর সভাপতি অরবিন্দু ঘোষ বলেন,’ আমাদের কুলাউড়ার রবিরবাজার ও কর্মধা ইউনিয়নে বেশ কয়েকটি দূর্গা মন্দির ও পূজো মন্ডপে হামলা-ভাঙচুর চালানো হয়েছে।এখন পরিস্থিতি শান্ত আছে,কিন্তু কুলাউড়ার সনাতন ধর্মালম্বীদের মধ্যে শারদীয় দুর্গা উৎসবের আনন্দের ভাব নষ্ট হয়ে গেছে । তবে গতকাল(১৩ অক্টোবর) রাতেই মৌলভীবাজার এর জেলা প্রশাসক মানবিক মীর নাহিদ সাহেব এসে সব পরিদর্শন করে গিয়েছেন’।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন,পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তাছাড়া পুজামন্ডপের নিরাপত্তা রক্ষায় বৃহস্পতিবার(১৪ অক্টোবর) সকাল থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে এবং তারা এখন টহলে আছে।

মৌলভীবাজার জেলার মাননীয় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান সিলেট নিউজ24’কে বলেন দূর্গা পূজোর শেষদিন আগামীকাল শুক্রবার পর্যন্তও যদি কুলাউড়া ও কমলগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক না হয়,তবে সার্বিক নিরাপত্তার খাতিরে আইন শৃঙ্খলা বাহিনী টহল অব্যাহত থাকবে।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code