শিরোনাম
আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা সরকার অগোছালো কাজ করেই যাচ্ছে, বিরোধী দল ঘুমে আচ্ছন্ন, সফলতা আসেনি জুলাই যোদ্ধাদের পুলিশের এডিশনাল আইজিপি ডি আইজি সহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সালমান ওভার সিজের অভিনব প্রতারণার ফাদ সিলেট নিউজে সংবাদ প্রচারে প্রতারক ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছে জয়নগর পাওয়ার গ্রিডের গেটে হাজিরা দিচ্ছেন সহকারী শিক্ষিকা নিলুফার ইয়াসমিন দুর্গাপূজার আনন্দ ছড়িয়ে দিতে জৈন্তাপুরে শাড়ি ও চাল বিতরণ মাহবুবুল কিবরিয়া চৌধুরী (হেলিম): এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী জগন্নাথপুর আনন্দময়ী ও বাদ্য আর অঞ্জলিতে মণ্ডপে মণ্ডপে উদযাপিত হচ্ছে মহানবমী নিয়োগ জালিয়াতি ও চাঁদাবাজিসহ তিনজন শিক্ষকের বেতন বন্ধের মামলায় রানীগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কবিতার নাম : দেশপ্রেমিক ইশরাক
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাহুবলে বুস্টার ডোজ প্রদান শুরু।

Satyajit Das / ৭০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ জানুয়ারী, ২০২২

Manual5 Ad Code

সত্যজিৎ দাস(স্টাফ রিপোর্টার):

Manual5 Ad Code

সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা হেল্থ কমপ্লেক্সে করোনার টিকা বুস্টার ডোজ প্রদান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার(০১ জানুয়ারি) প্রথম দিন ২০০ জন বুস্টার ডোজ টিকা পাবেন।

শনিবার সকাল ১১ টার দিকে বুস্টার ডোজের প্রথম টিকা নেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান বাহুবল উপজেলা আ.লীগের সম্পাদক জনাব আব্দুল হাই।
তারপর থেকে পর্যায়ক্রমে অন্যদের টিকা দেওয়া শুরু হয়। টিকা নেওয়ার পর জনাব আব্দুল হাই বলেন,’ করোনার নতুন ধরণ ওমিক্রন ও ডেলিমক্রন সংক্রমণ নতুন করে শঙ্কা জাগাচ্ছে। এমতাবস্থায় বুস্টার ডোজ টিকা নেওয়া অতি জরুরি,এতে শরীরে কোভিড-১৯ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ‘।

বুস্টার ডোজ টিকা গ্রহণকারী বাহুবল উপজেলা হেল্থ কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক বাবু হরিপদ বসু ডেইলি সিলেট নিউজ24”কে বলেন,’আমি সহ আমার সহকর্মীরাও বুস্টার ডোজ ফাইজার এর টিকা গ্রহণ করেছেন। কোন সমস্যা হয়নি। আতঙ্কিত না হয়ে সচেতনভাবে সরকারি চাকরিজীবী সকলকে বলবো,উনারা যেনো নিজ দায়িত্বে উপজেলা হেল্থ কমপ্লেক্সে এসে বুস্টার ডোজ টিকা গ্রহণ করে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দৃঢ় ভুমিকা পালন করবেন’। বুস্টার ডোজ টিকা নিতে আসা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় বাহুবল-এর অফিস সহকারী রতন চন্দ্র আচার্য্য বলেন,’ মহামারী করোনা সংক্রমণ রুখতে সরকারি চাকরিজীবী হিসেবে বুস্টার ডোজ টিকা নিয়ে মনে অলৌকিক এক তৃপ্তি ও সাহস পাচ্ছি’।

Manual5 Ad Code

বাহুবল উপজেলা হেল্থ কমপ্লেক্সের সকলের প্রিয় শ্রী জয় হরিজন হেলা একজন পরিচ্ছন্নতা কর্মী ও সচেতন চাকরিজীবী হিসেবে বুস্টার ডোজ “ফাইজার”-এর টিকা গ্রহণ করেছেন। তিনি বলেন,’ আমার উপর উপজেলা হেল্থ কমপ্লেক্সের অভ্যন্তরিন ও বাহ্যিক সৌন্দর্য বজায় রাখার দায়িত্ব।সে হিসেবে আমি যদি সময়মত বুস্টার ডোজ না নেই,তাহলে আমি নিজেও স্বাস্থ্য ঝুঁকিতে পড়বো ও অন্যদেরও ফেলবো,তাই আজ নিয়ে নিলাম’।

Manual1 Ad Code

বাহুবল উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ বাবুল কুমার দাশ বলেন, ‘ দুইশজনকে টিকা নেওয়ার জন্য মেসেজ দেওয়া হয়েছে। টিকা নেওয়ার সঙ্গে সঙ্গেই তারা টিকা সনদ তুলতে পারবেন এবং আজ থেকে পর্যায়ক্রমে সরকারি কর্মকর্তা,কর্মচারী,স্কুল শিক্ষক,শিক্ষিকা সহ সম্মুখ সারির সকলে এই বুস্টার ডোজ টিকা পাবেন’।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code