শিরোনাম
সাংগঠনিক সিদ্ধান্তে আব্দুল বাসিতকে বহিষ্কার করল সিলেট অনলাইন প্রেসক্লাব যুগপূর্তিতে সম্মাননা, শুভেচ্ছা ও ভবিষ্যতের প্রত্যয়ে সিলেট অনলাইন প্রেসক্লাব *Allama Dubagi Sahib (Rahimahullah)’s 6th Annual Isaal-e -Sawab Mahfil on 12 July 2026* সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের ছাতক উপজেলা প্রেসক্লাবে নতুন কমিটি গঠন সভাপতি আক্তারুজ্জামান, সম্পাদক মোশাররফ জগন্নাথপুরের আলোচিত সাড়ে ৩ কোটি টাকা প্রতারণা মামলায় ইয়াকুব ও তার ভাই ইসমাইল জেল হাজতে আল্লাহর কাছে যারা সবচেয়ে সম্মানিত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জগন্নাথপুরে বন্যা পরিস্থিতির অবনতি: রানীগঞ্জ বাজার ও আশপাশের গ্রামে ভয়াবহ রূপ, পানিবন্দী হাজারও  মানুষ মৌলভীবাজার শেরপুরে গভীর রাতে মাদক ব্যবসায়ী আটক এবার বুঝি হবে ফুটওভার ব্রিজ’: সাবিয়া খেয়াঘাটে জনদাবির আবেদনে এমপি নাসের রহমানের তাৎক্ষণিক সুপারিশ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সিলেট কোম্পানিগঞ্জে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করছেন সন্ধানী জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ইউনিট এর নেতৃবৃন্দ

Coder Boss / ৩২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

Manual1 Ad Code

সিলেট নিউজ ডেস্কঃ

Manual8 Ad Code

সচরাচর যেখানে ত্রাণ পৌঁছে না, সন্ধানী গেল সেখানে

Manual2 Ad Code

সন্ধানীর বিগত চারদিন ধরে চলা ত্রাণ-সহায়তা কার্যক্রমের ধারাবাহিকতায় আজকে গোয়াইনঘাটের লামনি এবং কাটলিকুনা গ্রামে যায় সন্ধানী কেন্দ্রীয় পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত সিলেটে অবস্থিত ইউনিটগুলো নিয়ে গঠিত বন্যাদুর্গতদের সহযোগিতায় সন্ধানীর ত্রাণ-সহায়তা টিম। দেশজুড়ে সন্ধানীর বিভিন্ন ইউনিট, সন্ধানীর সক্রিয় সদস্য, উপদেষ্টা, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের সহযোগিতায় প্রাপ্ত অর্থের মাধ্যমে এগিয়ে যাচ্ছে সন্ধানীর এই কার্যক্রম।সিলেট কোম্পানিগঞ্জে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করছেন সন্ধানী জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ইউনিট এর নেতৃবৃন্দ।

Manual3 Ad Code

ভয়াবহ বন্যায় সিলেট ও সুনামগঞ্জ যখন প্লাবিত, মানবসেবার মহান ব্রত নিয়ে চলা সন্ধানী তখন বন্যার্তদের পাশে দাঁড়ানোকে স্বাভাবিকভাবেই নিজেদের কর্তব্যকর্ম হিসেবে নিয়েছে। দুইদিন সিলেট শহরের আশেপাশের কয়েকটি আশ্রয়কেন্দ্রে শুকনো খাবার ও খাবার স্যালাইন বিতরণ এবং গোলাপগঞ্জে একদিন রান্না করা খাবার বিতরণের ধারাবাহিকতায় সন্ধানীর আজকের লক্ষ্য ছিল অপেক্ষাকৃত দুর্গম এবং ত্রাণ-সহায়তা পৌঁছানোর অপর্যাপ্ততা রয়েছে এমন একটি জায়গায় যাওয়া।সিলেট কোম্পানিগঞ্জে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করছেন সন্ধানী জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ইউনিট এর নেতৃবৃন্দ।

সে অনুযায়ী কিছুটা সড়কপথে এবং পরবর্তীতে জলমগ্ন পথের বাধা ডিঙ্গাতে কিছুটা পথ নৌকায় করে গন্তব্যে পৌঁছায় সন্ধানীর টিম। গোয়াইনঘাটের বন্যাকবলিত দুইটি গ্রামের প্রায় ৩০০ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয় সন্ধানীর ত্রাণ-সহায়তার প্যাকেট। প্যাকেটে ছিল খাবার ও প্রয়োজনীয় কিছু সরঞ্জামাদি। সন্ধানীর সীমিত সামর্থ্যের মধ্যে একেকটি প্যাকেটে চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ এবং মোমবাতি, ম্যাচ বক্স, স্যানিটারি ন্যাপকিন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন ও কৃমিনাশক দেওয়া হয়।সিলেট কোম্পানিগঞ্জে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করছেন সন্ধানী জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ইউনিট এর নেতৃবৃন্দ।

সন্ধানীর প্রত্যাশা চলমান ত্রাণ-সহায়তার এই ধারা বন্যাদুর্গত মানুষের পুনর্বাসন কার্যক্রম পর্যন্ত অব্যাহত থাকবে। এই কার্যক্রমে যারা সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানায় সন্ধানী। এবং সামনের দিনগুলোতেও এভাবে সন্ধানীর পাশে থাকার আহ্বান জানায় সবাইকে।

সন্ধানীর ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করতে চাইলে:
বিকাশ/নগদ/রকেট (পার্সোনাল): 01752-130392

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code